ভারতে বিশ্বকাপ খেলবে না টাইগাররা, আইসিসিতে চিঠি বিসিবির
ভারতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ম্যাচগুলোর ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতে আইসিসির কাছে আবেদন করেছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ও সরকারের হস্তক্ষেপের পর বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।১৪:৫৩ ৪ জানুয়ারি ২০২৬
এনইআইআর বিরোধী আন্দোলনে রণক্ষেত্র কারওয়ান বাজার
এনইআইআর ব্যবস্থা বাতিল ও বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে কারওয়ান বাজারে মোবাইল ফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়; যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং সেনা-র্যাব মোতায়েন করা হয়।১৪:৩৭ ৪ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে সড়কে প্রাণ গেছে ৯১১১ জনের, আহত ১৪,৮১২
সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, ২০২৫ সালে সড়কে দুর্ঘটনা আগের বছরের তুলনায় ৬.৯৪ শতাংশ বেড়েছে। আর সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনায়, নিহত ৫.৭৯ শতাংশ এবং আহত ১৪.৮৭ শতাংশ বেড়েছে১৪:২৯ ৪ জানুয়ারি ২০২৬
শেষ হচ্ছে মনোনয়নপত্র বাছাই, আপিল দায়েরে ৭ নির্দেশনা ইসির
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ শেষ হচ্ছে। নির্বাচন কমিশন সন্ধ্যায় বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের সারাদেশের চূড়ান্ত চিত্র প্রকাশ করবে।১৪:২২ ৪ জানুয়ারি ২০২৬
ঢাকাস্থ বাহাই অফিসে প্রতিদিনের জীবনে মানবাধিকার বিষয়ক আলোচনা
মানবাধিকারের প্রতি বাহাই দৃষ্টিভঙ্গির আলোচনায় তিনি উল্লেখ করেন, প্রতিটি ব্যক্তি মূলত একটি আধ্যাত্মিক সত্ত্বা, যাকে সৃষ্টা বিভিন্ন প্রতিভা ও ক্ষমতা দিয়েছেন। জীবনের উদ্দেশ্য হলো সমাজ এবং সংশ্লিষ্ট ব্যক্তির কল্যাণের জন্য সেই সম্ভাবনাকে সঠিকভাবে উপলব্ধি করা১৪:১৭ ৪ জানুয়ারি ২০২৬
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লিটন দাসকে অধিনায়ক ও সাইফ হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পারফরম্যান্সের ঘাটতিতে জাকের আলি ও নাজমুল শান্ত বাদ পড়লেও অভিজ্ঞদের ওপর ভরসা রেখে তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল সাজানো হয়েছে।১৪:১১ ৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘ
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাকে ‘বিপজ্জনক নজির’ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। এই উদ্ভূত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও আইনি বৈধতা নিয়ে আলোচনার লক্ষ্যে সোমবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।১২:৫২ ৪ জানুয়ারি ২০২৬
শোকজ ও গ্রেফতার শেষে জামিনে মুক্ত সেই বৈষম্যবিরোধী নেতা
থানায় ওসির সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। এর আগে ছাত্রলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও ও ‘থানা পুড়িয়ে দেওয়ার’ বিতর্কিত বক্তব্যের জেরে তাকে আটক এবং সাংগঠনিক শোকজ করা হয়েছিল।১২:২৪ ৪ জানুয়ারি ২০২৬
তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ
সতীর্থ সাকিবুল হাসান রানা হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।১১:৫৪ ৪ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান আসিফ নজরুলের
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশে এর সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একইসাথে নিরাপত্তার স্বার্থে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন তিনি।১০:৪৯ ৪ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, চালক ও হেলপার নিহত
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বড়দাহ ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস রবিবার সকালে কুমার নদ থেকে পাবনার বাসিন্দা ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।১০:২০ ৪ জানুয়ারি ২০২৬
তীব্র শীতে কাঁপছে ঢাকা, কুয়াশায় বিঘ্নিত হতে পারে যোগাযোগ
রাজধানীতে তাপমাত্রা ১২.৩ ডিগ্রিতে নামায় শীতের তীব্রতা বেড়েছে, যা ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত স্থায়ী হয়ে বিমান ও নৌ যোগাযোগ ব্যাহত করতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকার পাশাপাশি উত্তর-পশ্চিমী বাতাসের প্রবাহ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।০৯:২৯ ৪ জানুয়ারি ২০২৬
মার্কিন হামলা ঘিরে ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়ার প্রস্তুতি
মার্কিন হামলায় মাদুরো আটক হওয়ার দাবিতে ভেনেজুয়েলা সীমান্তে সেনা মোতায়েন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এই পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আঘাত উল্লেখ করে তিনি জাতিসংঘ ও ওএএস-এর জরুরি বৈঠক আহ্বান করেছেন।০৮:৫১ ৪ জানুয়ারি ২০২৬
মাদুরোকে বহনকারী বিশেষ বিমান নিউইয়র্কে
নিউ ইয়র্কের স্টুয়ার্ট বিমানঘাঁটিতে পৌঁছেছে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী বিশেষ বিমান। মাদক-সন্ত্রাস ও কোকেন পাচারের গুরুতর অভিযোগে মার্কিন মাটিতে এখন কঠোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন তিনি।০৮:৩১ ৪ জানুয়ারি ২০২৬
জনগণের প্রতি আমার গভীর অভিবাদন: তারেক রহমান
লাদেশের জনগণের প্রতি আমার গভীর অভিবাদন। দেশের প্রতিটি প্রান্ত থেকে এত মানুষের সমবেত হয়ে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনোই ভুলবে না। এই শক্তিশালী ও ঐক্যবদ্ধ উপস্থিতি গণমানুষের সহমর্মিতা ও মানবিক আবেগেরই প্রতিফলন২০:১৯ ৩ জানুয়ারি ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় বসে ‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’ এমন মন্তব্য করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেন মাহদী হাসান। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়২০:০২ ৩ জানুয়ারি ২০২৬
‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম...’
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এনামুলকে আটকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতা-কর্মীরা তার মুক্তির দাবিতে গতকাল দুপুরে থানা ঘেরাও করেন১৯:৪৭ ৩ জানুয়ারি ২০২৬
ঢাকা শহর কিউলেক্স মশার আদর্শ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে: ডুরা
ঢাকায় মশা মানেই শুধু বিরক্তি নয়; এটি জনস্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতার বড় পরীক্ষা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মশা সার্ভিল্যান্স তথ্য উদ্বেগজনক বাস্তবতা তুলে ধরেছে—রাজধানীতে কিউলেক্স মশা কার্যত নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে১৯:৩৬ ৩ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম
জনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, ‘যদিও দলগুলো জুলাই জাতীয় সনদে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে, কিন্তু তাদের ইশতেহারেও এটি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে১৭:০২ ৩ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ
দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসে পড়েছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে১৬:৩৯ ৩ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর পাল্টা হুমকি ইরানের
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বুধবার থেকে অন্তত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে। এর মধ্যে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী দুইজন রেভোলিউশনারি গার্ডসের অনুসারী আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সদস্য১৬:৩৪ ৩ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটকের দাবি ট্রাম্পের
এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ট্রাম্প বলেছেন, মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাথে পরিচালিত অভিযানে মাদুরোর স্ত্রীকেও আটক করা হয়েছে। তিনি শনিবার সকালে একটি বিবৃতি দেওয়ার পরিকল্পনা করছেন১৬:০৫ ৩ জানুয়ারি ২০২৬
মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা
বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার
১৫:৪৩ ৩ জানুয়ারি ২০২৬
তারেক জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত রাখবো: রিজভী
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা ও যে অঙ্গীকার জনগণের কাছে রেখে গিয়েছিলেন আমরা সেই পথ ধরেই এগিয়ে যাবো। জাতীয়তাবাদী মহিলা দল ও এ দেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে১৫:১৪ ৩ জানুয়ারি ২০২৬
























