News Bangladesh

তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী) কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

১৫:০০ ৩ জানুয়ারি ২০২৬

নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এর সঙ্গে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুই দিন সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

১৪:৫৩ ৩ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মাদুরো 

একটি ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের আলোঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি কুণ্ডলীর নিচের অংশে কমলা আভা দেখা যায়। একটি কুন্ডলীর নিচে আগুনের আভা দেখা যায়। এরপর অন্য একটি স্থানে আলোর ঝলকানির পরপরই বিকট শব্দ শোনা যায়

১৪:৫২ ৩ জানুয়ারি ২০২৬

ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

হাদি হত্যাকাণ্ডের মূল অসামি ফয়সালের ভিডিওবার্তার বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‌‘নো-কমেন্টস’। ভিডিওটা আমরা পরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বক্তব্য দেব

১৪:৪২ ৩ জানুয়ারি ২০২৬

মৃত্যুর কারণে খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত

তিনি জানান, বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

১৪:৩৪ ৩ জানুয়ারি ২০২৬

চাইলেই ঢাকা থেকে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া যাবে না: ফাওজুল কবির

ফাওজুল কবির খান বলেন, “ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার পরিবর্তে এগুলোকে একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামোর আওতায় আনা হবে।” তিনি জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি থামানো বন্ধের উদ্যোগও নেওয়া হবে।

১৩:৫৪ ৩ জানুয়ারি ২০২৬

আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী হাকিম হেদায়েত উল্যাহ বলেন, “আনিসুল ইসলাম মাহমুদ তার মনোনয়নপত্রের সাথে দলীয় যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানকার স্বাক্ষরের সাথে নির্বাচন কমিশনের পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরে গড়মিল রয়েছে। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে

১৩:৪৭ ৩ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আদর্শ ধরে বিএনপি এগিয়ে যাবে: রিজভী

রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণকে দেওয়া অঙ্গীকার এবং তার দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”

১৩:৪১ ৩ জানুয়ারি ২০২৬

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

মেলার উদ্বোধন শুরু হওয়ার মূল দিন ছিল ১ জানুয়ারি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় উদ্বোধন তিন দিন পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়।

১২:৫৩ ৩ জানুয়ারি ২০২৬

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

১২:৩৪ ৩ জানুয়ারি ২০২৬

এলপিজির নতুন দাম ঘোষণা রবিবার

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী, এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

১২:০৭ ৩ জানুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।

১১:৪৫ ৩ জানুয়ারি ২০২৬

হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনে নামার ঘোষণা দেয় সংগঠনটি। এ ছাড়া ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা।

১১:২৩ ৩ জানুয়ারি ২০২৬

 এক আইএমইআইতেই ৩ কোটি ৯১ লাখ ফোন

জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর দেশে ‘ক্লোন ফোন’ ব্যবহারের ভয়াবহ চিত্র উঠে এসেছে। মাত্র একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।

১০:২০ ৩ জানুয়ারি ২০২৬

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ফাইনালে এমআই এমিরেটস

সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও এমআই এমিরেটসের শুরুটা ভালো হয়নি। মন্থর ব্যাটিংয়ে ৭.১ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই তারা হারায় দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার (৫) ও মুহাম্মদ ওয়াসিমকে (১০)।

০৯:৫৪ ৩ জানুয়ারি ২০২৬

আর ব্যবহার হবো না কারও ভনিতার জন্য: ভাবনা 

তিনি লেখেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকররকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার। এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেওয়ার প্রয়োজন নেই।

০৯:২৭ ৩ জানুয়ারি ২০২৬

পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

বাণীতে তিনি বলেন, ৩০তম ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’ উপলক্ষে মেলায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এ মেলা একটি অনন্য আয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

০৯:০৭ ৩ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের উপস্থিতিতে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল

বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া মাহফিলে আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় নেত্রীর স্মরণে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

০৮:৪৮ ৩ জানুয়ারি ২০২৬

দেশজুড়ে শীতের দাপট, জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা

এছাড়া জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। কখনও কখনও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

০৮:১৯ ৩ জানুয়ারি ২০২৬

ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপকারীর ‘হাত কেটে ফেলা হবে’

অর্থনৈতিক বিক্ষোভ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানি এই কড়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো বিদেশি শক্তির আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করবে তেহরান।

২২:০০ ২ জানুয়ারি ২০২৬

ইরানে বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা বাহিনী গুলি চালালে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। বিপরীতে ইরান একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে কঠোর দমনের ঘোষণা দিয়েছে।

২১:৪৬ ২ জানুয়ারি ২০২৬

সব রেকর্ড চূর্ণ করে সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের জোয়ার

২০২৫ সালে রেকর্ড সাড়ে ৭ লাখ কর্মী পাঠিয়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানির নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। দক্ষ জনশক্তি ও নতুন চুক্তির ওপর ভর করে বর্তমানে দেশটিতে থাকা ৩৫ লাখ প্রবাসীর বার্ষিক রেমিট্যান্স ৫০০ কোটি ডলার ছাড়িয়েছে।

২১:২৮ ২ জানুয়ারি ২০২৬

ইয়েমেনে এসটিসি ক্যাম্পে সৌদি বিমান হামলায় নিহত ৭

ইয়েমেনের হাদরামাউতে বিচ্ছিন্নতাবাদী এসটিসি’র ক্যাম্পে সৌদি আরবের বিমান হামলায় ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। অঞ্চলটির নিয়ন্ত্রণ এবং স্বাধীন রাষ্ট্র গঠন নিয়ে উত্তেজনার জেরে এই হামলার ঘটনায় সৌদি-আমিরাত সমর্থিত পক্ষগুলোর মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে।

২১:১৫ ২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমীর খসরুর

বেগম খালেদা জিয়ার আদর্শ ও দর্শন ধারণ করে বৈষম্যহীন ও স্থিতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের এক অনুষ্ঠানে তিনি ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

২০:৩৭ ২ জানুয়ারি ২০২৬