News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ৩ জানুয়ারি ২০২৬

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

ছবি: সংগৃহীত

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এবারের মেলায় অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীরা অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবেন।

ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিসও যুক্ত করা হয়েছে।

মেলার উদ্বোধন শুরু হওয়ার মূল দিন ছিল ১ জানুয়ারি। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় উদ্বোধন তিন দিন পিছিয়ে ৩ জানুয়ারি করা হয়।

আরও পড়ুন: এলপিজির নতুন দাম ঘোষণা রবিবার

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে দেশীয় পণ্য প্রচার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য বাণিজ্য মেলা আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। ২০২২ সালে প্রথমবার মহামারির বিধিনিষেধের মধ্যে পূর্বাচলের বিসিএফসিতে মেলা আয়োজন করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়