News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫২, ৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৫২, ৩ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় শক্তিশালী বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মাদুরো 

ভেনেজুয়েলায় শক্তিশালী বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মাদুরো 

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এ হামলাকে যুক্তরাষ্ট্রের তেল ও খনিজ সম্পদ দখলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে প্রথম বিস্ফোরণটি হয়।

এ বিস্ফোরণ প্রত্যক্ষ করার কথা জানিয়ে সিএনএনের একদল সাংবাদিক বলেছেন, ঘটনার পর শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সিএনএনের সাংবাদিক ওসমারি হার্নান্দেজ বলেন, “একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, সেটির প্রভাবে আমার জানালার কাঁচ কাঁপছিল।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্ফোরণের পরপরই রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কারাকাসে অবস্থানরত সিএনএনের সাংবাদিকরা বিস্ফোরণের পর আকাশে বিমানের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তবে বিস্ফোরণগুলোর কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

একটি ভিডিওতে দেখা গেছে, রাতে শহরের আলোঝলমলের মধ্যে আকাশে দুটি ধোঁয়ার কুণ্ডলী উঠছে। একটি কুণ্ডলীর নিচের অংশে কমলা আভা দেখা যায়। একটি কুন্ডলীর নিচে আগুনের আভা দেখা যায়। এরপর অন্য একটি স্থানে আলোর ঝলকানির পরপরই বিকট শব্দ শোনা যায়।

আরও পড়ুন: ইরানের নিরাপত্তায় হস্তক্ষেপকারীর ‘হাত কেটে ফেলা হবে’

স্থানীয় সংবাদমাধ্যম এফেক্টো কোকুইও এবং তাল কুয়াল ডিজিটাল জানিয়েছে, কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য এবং মিরান্ডা রাজ্যের উপকূলীয় শহর হিগুয়েরোতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ঘটনার বিষয়ে হোয়াইট হাউস, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পেন্টাগনের বক্তব্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন যে, ভেনেজুয়েলার ‘মাদক পাচারকারী নেটওয়ার্কের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। স্থলভাগে ‘শিগগির’ হামলা শুরু হবে বলেও তিনি সতর্ক করে আসছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়