তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা জানিয়েছেন, তিনি নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।
আরও পড়ুন: হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’
গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








