News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৯, ৬ জানুয়ারি ২০২৬

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে একই ফোনে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ সুবিধা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে একই ফোনে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ সুবিধা

ছবি: ইন্টারনেট

হোয়াটসঅ্যাপ একই স্মার্টফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ চালু করছে। নতুন এই ‘ডুয়েল অ্যাকাউন্ট’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ব্যক্তিগত ও পেশাগত কাজে আলাদা অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করতে পারবেন।

বর্তমানে একই ফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব না হওয়ায় ব্যবহারকারীদের আলাদা ফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহার করতে হয়। এতে গুরুত্বপূর্ণ বার্তা সময়মতো দেখা বা প্রতিক্রিয়া দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ডুয়েল অ্যাকাউন্ট সুবিধা চালু হলে এই সীমাবদ্ধতা দূর হবে।

হোয়াটসঅ্যাপ জানায়, একই ফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দুইটি আলাদা ফোন নম্বর থাকা প্রয়োজন। তাই মাল্টি সিম বা ই-সিম সুবিধা থাকা জরুরি। দ্বিতীয় অ্যাকাউন্ট সেটআপ করতে হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় ফোন নম্বর যুক্ত করতে হবে। এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।

সেটআপ সম্পন্ন হলে অ্যাপের ভেতর নামের পাশে থাকা তির চিহ্নে ট্যাপ করে নির্দিষ্ট অ্যাকাউন্ট নির্বাচন করা যাবে। প্রতিটি অ্যাকাউন্টের গোপনীয়তা, নোটিফিকেশন এবং কথোপকথন ম্যানেজমেন্ট আলাদাভাবে করা যাবে।

আরও পড়ুন: গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে এনসিএসএ’র হটলাইন চালু

প্রাথমিকভাবে সুবিধাটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু হবে। তবে আইফোন ব্যবহারকারীদের জন্য কখন এটি উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। সূত্র: গ্যাজেটসনাউ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়