News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ৬ জানুয়ারি ২০২৬

এলপিজি গ্যাসের দাম বাড়ার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

এলপিজি গ্যাসের দাম বাড়ার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, গ্যাসের (এলপিজি) দাম খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে বাড়িয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, যারা আশা করছিলেন এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিইআরসি ৫৩ টাকা না কত টাকা যেন বাড়িয়েছে। তো অনেকে এইটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরপরে কেবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে, প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যেন মোবাইল কোর্ট করা হয়।

আরও পড়ুন: ২ দিনে ৪৪ কোটি টাকা আমানত পেল সম্মিলিত ইসলামী ব্যাংক: গভর্নর

ফাওজুল কবির আরও বলেন, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় তো আমরা আলাপ করছি। দামের অস্বাভাবিকতা, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে। সরকার এজন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়