৮ ফেব্রুয়ারি থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী
মেট্রোপলিটন এলাকায় প্রতি সাধারণ ভোটকেন্দ্রে ১৬ জন, আর গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য মোতায়েন থাকবে। জনদুর্গম ও বিশেষ এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬–১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।১৫:০৯ ৭ জানুয়ারি ২০২৬
একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেননি: আমীর খসরু
খালেদা জিয়া কখনও আপস করেননি উল্লেখ করে আমীর খসরু বলেন, তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজকে আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১ এর পক্ষে ছিল। তারা ১/১১ এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে।`১৪:৪৯ ৭ জানুয়ারি ২০২৬
দেশের ৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোণা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।১৪:২৫ ৭ জানুয়ারি ২০২৬
চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
সফরের প্রথম দিন ১১ জানুয়ারি, ঢাকায় কর্মসূচি শেষে তারেক রহমান গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন।১৩:৫৩ ৭ জানুয়ারি ২০২৬
ইতিবাচক আইসিসি, ‘ভারতেই খেলতে হবে এমন খবর ভিত্তিহীন’
ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)১৩:৪৬ ৭ জানুয়ারি ২০২৬
অফিসার খুঁজছে সিঙ্গার
প্রতিষ্ঠানটি ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ জানুয়ারি।১৩:২৫ ৭ জানুয়ারি ২০২৬
‘২০২৬-২৭ অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক’
এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে যে জটিলতা রয়েছে, তা নিরসনে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। যেসব করদাতা কাগজে রিটার্ন জমা দিয়েছেন, সেগুলো সংশ্লিষ্ট সার্কেল থেকে অনলাইনে এন্ট্রি দেওয়া হবে।১২:৫৫ ৭ জানুয়ারি ২০২৬
ইথিওপিয়ায় ট্রাক দুর্ঘটনায় ২২ অভিবাসনপ্রত্যাশী নিহত
আফার পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, নিহত ও আহতরা সবাই ইথিওপিয়ার নাগরিক। তারা অবৈধভাবে প্রতিবেশী দেশ জিবুতি যাওয়ার পথে ছিলেন।১২:০৯ ৭ জানুয়ারি ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা প্রায় সাড়ে ৪ ডিগ্রি কমেছে, উত্তরের হিমেল বাতাসের সঙ্গে শীতের তীব্রতা আরও বেড়েছে।১১:৪৮ ৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ
পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, তালিকাভুক্ত দেশের পাসপোর্টধারীরা যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তবে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার ডলার বন্ড জমা দিতে হবে। বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়।১১:০২ ৭ জানুয়ারি ২০২৬
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় নিষেধাজ্ঞায় পড়লেন ভারতীয় ক্রিকেটার
প্রকাশের মাত্র কিছু সময়ের মধ্যে উত্তরাখণ্ডের পেসার রাজন কুমারের ডোপ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, তার নমুনায় নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। ২৯ বছর বয়সী এই পেসারের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রোস্টানোলোন, মেটেনোলোন এবং ক্লোমিফেন রয়েছে। ক্লোমিফেন সাধারণত মহিলাদের বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহৃত হলেও পুরুষদের টেস্টস্টেরনের মাত্রা বাড়ানোর জন্যও ব্যবহার করা হয়।১০:৩৭ ৭ জানুয়ারি ২০২৬
থালাপতি বিজয়কে সিবিআইয়ের তলব
সমাবেশে ভিড়ের চাপে মর্মান্তিক পদপিষ্টে ৪১ জনের মৃত্যু হয়, যার মধ্যে নারী ও শিশুও রয়েছেন, এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। ঘটনার নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠায় গত অক্টোবর মাসে ভারতের সুপ্রিম কোর্ট বিষয়টি নজরে নেয়।১০:১০ ৭ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ৭.৫ ডিগ্রিতে
মঙ্গলবার ভোর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। দুপুরের পর কিছু সময় সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে বুধবার সকাল পর্যন্ত আবারও সড়ক-মহাসড়কে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে।০৯:৪৫ ৭ জানুয়ারি ২০২৬
২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। সাজানো হচ্ছে কর্মসূচির ভেন্যু এবং জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। একই সঙ্গে শীর্ষ এই নেতার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।০৯:২৬ ৭ জানুয়ারি ২০২৬
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক ও গজল প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ পরিচালনা করা হবে। এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণ কিংবা রেজিস্ট্রেশনের জন্য কোনো অর্থ লাগবে না।০৯:১১ ৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তিনটি ইভেন্ট- হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস আরও বেড়েছে। ফলে নির্বাচন নিয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন।০৮:৪৫ ৭ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তারেক রহমানের নিরাপত্তা টিমের পরিচালক (নিরাপত্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ, পরিচালক (প্রটোকল) হিসেবে মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজম।০৮:১৮ ৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন নিয়ে তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদের আলোচনা
আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ইস্যুতে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়।২১:২৫ ৬ জানুয়ারি ২০২৬
মোহাম্মদপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী রিয়াজ গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বেলজিয়ামের তৈরি একটি বিদেশি পিস্তলসহ মো. রিয়াজ নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি বাসিলার একটি রিকশা গ্যারেজে লুকানো ছিল এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।২১:১২ ৬ জানুয়ারি ২০২৬
মঞ্চ ভাঙার অভিযোগ রুমিন ফারহানার, ব্যালটে জবাব দেওয়ার ডাক
প্রতিপক্ষের হামলায় নির্বাচনী মঞ্চ ক্ষতিগ্রস্ত হওয়ায় সরাইলে গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তিনি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে ১২ তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে অন্যায়ের জবাব দিতে ভোটারদের আহ্বান জানান।২০:০০ ৬ জানুয়ারি ২০২৬
তীব্র শৈত্যপ্রবাহের কবলে দেশ, তাপমাত্রা নামবে ৬ ডিগ্রিতে
৫ বিভাগে তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামার আশঙ্কায় কাঁপছে দেশ; ৬১ জেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দুপুর পর্যন্ত সূর্যের দেখা না মেলার সম্ভাবনা। চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা জনজীবনে স্থবিরতা ও তীব্র শীতের ভোগান্তি আরও বাড়াতে পারে।১৯:৪৩ ৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট শেনবাউম
প্রেসিডেন্ট শেনবাউম বলেন, মেক্সিকো সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ঘোর বিরোধী। এই নীতিগত অবস্থান মেক্সিকোর সংবিধান এবং জাতিসংঘ সনদের ভিত্তিতেই গড়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। শেনবাউম বলেন, লাতিন আমেরিকার ইতিহাস স্পষ্টভাবে প্রমাণ করে- বিদেশি হস্তক্ষেপ কখনোই কোনো দেশে গণতন্ত্র১৯:৩৩ ৬ জানুয়ারি ২০২৬
এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির সতর্কতা
বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও ব্যক্তিগত তথ্য বা ফি না দিতে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে। এনইআইআর সংক্রান্ত সকল সেবা বিটিআরসি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে।১৯:২৫ ৬ জানুয়ারি ২০২৬
ভারতের সেবাদাস হয়ে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ ভারতীয় সেবাদাস হিসেবে কাজ করে দেশে একনায়কতন্ত্র কায়েম এবং আলেম সমাজের ওপর নির্যাতন চালিয়েছিল। তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে এবং এখন সময় একটি শক্তিশালী, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।১৯:১৩ ৬ জানুয়ারি ২০২৬
























