News Bangladesh

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ভোর ৪টায় জাজিরার মুলাই বেপারী কান্দিতে ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নিহত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ককটেল তৈরি করার সময় দুর্ঘটনাজনিত বিস্ফোরণ ঘটেছে; তিনজন আহত।

১০:৪৫ ৮ জানুয়ারি ২০২৬

পাসপোর্ট এনডোর্সমেন্টে ৩০০ টাকার বেশি নিতে পারবে না মানি চেঞ্জাররা

পাসপোর্ট এনডোর্সমেন্টে অতিরিক্ত ফি আদায় বন্ধে মানি চেঞ্জারদের জন্য সর্বোচ্চ ৩০০ টাকা সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি লেনদেনে বাধ্যতামূলক রসিদ প্রদান ও প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এই ফি-র তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

১০:২০ ৮ জানুয়ারি ২০২৬

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট: সারা দেশে সিলিন্ডার বিক্রি বন্ধ

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির ঘোষণায় বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রয়েছে। বিইআরসির মূল্য সমন্বয় ও পরিবেশকদের হয়রানি বন্ধের দাবি না মানা হলে এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

০৯:৫৯ ৮ জানুয়ারি ২০২৬

ইউরোপে অবৈধ অভিবাসনে শীর্ষে বাংলাদেশ

২০২৫ সালে অবৈধ পথে ইউরোপে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশের নাগরিকরা বলে জানিয়েছে ইউএনএইচসিআর ও ফ্রন্টেক্স। সীমান্ত নজরদারি জোরদার করা হলেও অর্থনৈতিক চাপ ও মানবপাচার চক্রের কারণে বাংলাদেশিদের ইউরোপমুখী অনিয়মিত অভিবাসন অব্যাহত রয়েছে।

০৯:১৯ ৮ জানুয়ারি ২০২৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন। এ ঘটনায় আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

০৮:৩৯ ৮ জানুয়ারি ২০২৬

২০৫০ সাল পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনা

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমূল সংস্কারের লক্ষ্যে ২০২৬–২০৫০ মেয়াদি মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে, যেখানে জ্বালানি নিরাপত্তা, পরিচ্ছন্ন শক্তি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের রূপরেখা তুলে ধরা হয়। একই সঙ্গে খাতভিত্তিক নীতিনির্ধারণে তথ্যভিত্তিক সহায়তার জন্য মন্ত্রণালয়ের বাইরে একটি স্বতন্ত্র ও শক্তিশালী গবেষণা ইনস্টিটিউশন গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

২১:২৫ ৭ জানুয়ারি ২০২৬

গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টনে ট্রাইব্যুনালের বিশেষ ক্ষমতা

গুম হওয়া ব্যক্তির সম্পত্তি বণ্টনে ৭ বছরের দীর্ঘসূত্রতা কমিয়ে ৫ বছর নির্ধারণ করে সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। এর ফলে এখন থেকে কমিশনের অনুমতি ছাড়াই ভুক্তভোগী পরিবারগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত আইনি সুরক্ষা ও উত্তরাধিকার নিশ্চিত করতে পারবে।

২০:১৮ ৭ জানুয়ারি ২০২৬

ইথিওপিয়ায় ইবোলা-সদৃশ নতুন ভাইরাসের সন্ধান, ডব্লিউএইচও-র সতর্কতা

ইথিওপিয়ায় ইবোলা-সদৃশ নতুন ও ক্ষতিকর ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) গভীর উদ্বেগ প্রকাশ করে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইথিওপীয় সরকার সীমান্ত নজরদারি জোরদারসহ দ্রুত রোগ শনাক্তকরণ ও আইসোলেশন কার্যক্রম শুরু করেছে।

২০:০২ ৭ জানুয়ারি ২০২৬

পুলিশ প্রশাসনে ১৪ শীর্ষ কর্মকর্তার রদবদল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনের ১৪ উচ্চপদস্থ কর্মকর্তার রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯:৫০ ৭ জানুয়ারি ২০২৬

‘সত্যকে চাপা দেওয়া যায় না, ডিএনএ শনাক্তকরণই তার প্রমাণ’

ঢাকার রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া শহীদদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে সত্য উদঘাটনের এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।

১৯:৩৯ ৭ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ

ঢাকা শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, প্রশাসনিক ও পরীক্ষার্থীর সংখ্যা কমে মোট ১৭টি কেন্দ্র এবং ২২১টি ভেন্যু বাতিল করা হয়েছে। মোট সচল কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে বিদেশের ৭টি কেন্দ্রও অন্তর্ভুক্ত; কেন্দ্র তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে যাচাইযোগ্য।

১৯:০৭ ৭ জানুয়ারি ২০২৬

বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতীয় উপস্থাপক রিধিমার

বিপিএল থেকে বাদ পড়ার খবর নাকচ করে দিয়ে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠক জানিয়েছেন, ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে দেশের টানে তিনি নিজেই স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। মূলত মুস্তাফিজ ইস্যু ও বিশ্বকাপ ভেন্যু নিয়ে বিসিবি-বিসিসিআই দ্বন্দ্বের মাঝেই ব্যক্তিগত নৈতিকতা ও দেশপ্রেমের কথা উল্লেখ করে তিনি এই ঘোষণা দেন।

১৮:৩৭ ৭ জানুয়ারি ২০২৬

মর্যাদার লড়াই: ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে আপস না করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে পুনরায় চিঠি দেওয়ার পাশাপাশি আইপিএল ইস্যুতেও কঠোর অবস্থানে রয়েছে দেশ।

১৮:১৯ ৭ জানুয়ারি ২০২৬

ভোটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বিভিন্ন এলাকায় পুলিশ, আনসার, বিজিবি এবং র‍্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যা এবং তাদের

১৮:১৪ ৭ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। গুলশানে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮:০২ ৭ জানুয়ারি ২০২৬

ঠান্ডায় জমজমাট ‘ফাটা কোম্পানি’ কাপড়ের ব্যবসা

রেলস্টেশন এলাকা, বাস টার্মিনাল, ফুটপাত, সড়কের ধারে ও জনসমাগমপূর্ণ স্থানে অস্থায়ীভাবে গড়ে ওঠে এসব ‘ফাটা কোম্পানি’ দোকান। এর মধ্যে রংপুর নগরীর আলমনগর ও স্টেশন এলাকা সবচেয়ে বড় হাব হিসেবে পরিচিত

১৮:০০ ৭ জানুয়ারি ২০২৬

‘এবারের নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে লাইনে ফিরিয়ে আনা’

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ২০২৬ সালের নির্বাচন অনেকটা লাইনচ্যুত ট্রেনকে ফের লাইনে আনার মতো। নিবন্ধিত পর্যবেক্ষকরা নির্বাচনের তৃতীয় নয়ন হিসেবে দায়িত্ব পালন করবে এবং কমিশন সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।

১৭:৫৫ ৭ জানুয়ারি ২০২৬

২০ বছর পর লালমনিরহাট আসছেন তারেক রহমান

এদিকে লালমনিরহাট জেলায় তারেক রাহমান ২০০৫ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এসেছিলেন। তারপর তিনি প্রায় কুড়ি বছর পর এবার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে লালমনিরহাটে ১৩ তারিখে আসবেন বলে জানা গেছে

১৭:৫৪ ৭ জানুয়ারি ২০২৬

সংস্কার রক্ষায় গণভোট: ইসিকে মাঠে নামার আহ্বান

ভবিষ্যৎ বিপর্যয় ও ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে ‘জুলাই সনদ’ ও সংবিধান সংস্কারের ওপর গণভোট আয়োজনে ইসিকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর অস্পষ্ট অবস্থানের সমালোচনা করে তিনি জানান, ব্যবস্থায় আমূল পরিবর্তন না এলে দেশ আবারও ভয়াবহ একনায়কতন্ত্রের কবলে পড়বে।

১৭:২৯ ৭ জানুয়ারি ২০২৬

৩৫ জেলায় নিপাহ ভাইরাস: দুই বছরে ৯ মৃত্যু, সতর্কবার্তা আইইডিসিআরের

দেশের ৩৫ জেলায় নিপাহ ভাইরাস শনাক্ত ও গত দুই বছরে আক্রান্ত ৯ জনেরই মৃত্যু হয়েছে; খেজুরের রসের পাশাপাশি এবার বাদুড়ের খাওয়া ফলের মাধ্যমে অ-মৌসুমি সংক্রমণের নতুন ঝুঁকি দেখা দিয়েছে। কোনো কার্যকর চিকিৎসা না থাকায় কাঁচা রস ও আধা-খাওয়া ফল বর্জন এবং দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়ে দেশজুড়ে নজরদারি জোরদার করেছে আইইডিসিআর।

১৭:১৩ ৭ জানুয়ারি ২০২৬

১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তদন্তে দুদকের জালে জিয়াউল আহসান

১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার করে স্ত্রীর সহযোগিতায় অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ গড়ার অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৬:১২ ৭ জানুয়ারি ২০২৬

আইপিএল বিতর্কের মাঝেই মুস্তাফিজের রহস্যময় ফেসবুক পোস্ট

আইপিএল থেকে বাদ পড়া ও মাঠের বাইরের বিতর্ক ছাপিয়ে বিপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। বল হাতে নিয়মিত উইকেট সংগ্রহের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত থাকার বার্তা দিয়ে মাঠেই সব জবাব দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন এই পেসার।

১৫:৫৫ ৭ জানুয়ারি ২০২৬

মার্কিন ভিসায় ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক, তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার বা ১৮ লাখ টাকা পর্যন্ত `ভিসা বন্ড` জমা দেওয়ার নতুন নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফিরে আসা নিশ্চিত করতে এই ফেরতযোগ্য জামানত বাধ্যতামূলক করা হয়েছে, যা আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

১৫:৪১ ৭ জানুয়ারি ২০২৬

বনের নিষিদ্ধ গাছ কাটলে ১ লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি

এছাড়া শিল্প কারখানা গড়ার সুবিধার্থে শর্তসাপেক্ষে করা যাবে বনভূমির জমি (এক একরের কম) বিনিময়। বনের জমির বিনিময়ে শিল্প প্রতিষ্ঠানের দেওয়া বন সংলগ্ন দ্বিগুণ নিষ্কণ্টক জমি সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করবে সরকার

১৫:৩৩ ৭ জানুয়ারি ২০২৬