দেশজুড়ে আরও কয়েকদিন থাকবে শৈত্যপ্রবাহ
রাজশাহী ও রংপুর বিভাগ এবং গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। মোট ১৭টি পর্যবেক্ষণাগারে রেকর্ড হওয়া তাপমাত্রা অনুযায়ী এ তথ্য১৯:৫৮ ৮ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সমর্থিত ৬১ ইউপি সদস্য
যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে১৮:৩৫ ৮ জানুয়ারি ২০২৬
আইসিটি বিভাগের শ্বেতপত্র প্রকাশ
শ্বেতপত্রে গত দেড় দশকে আইসিটি বিভাগের বিভিন্ন কার্যক্রমে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা ও কাঠামোগত সমস্যার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে১৮:২৮ ৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
এর আগে গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। সেই সঙ্গে ওইদিন ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়১৮:২১ ৮ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘর, নিহত ১
বিস্ফোরণের ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, `খবর পেয়ে আমরা সেখানে গিয়ে বিধ্বস্ত ঘর থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি। বিস্ফোরণে ঘরের চালা উড়ে গেছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে১৮:১৭ ৮ জানুয়ারি ২০২৬
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলপি গ্যাস ব্যবসায়ীদের
এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে১৮:০৫ ৮ জানুয়ারি ২০২৬
উত্তরা ও নিকুঞ্জে চীনা নাগরিকদের অবৈধ আইফোন কারখানা, গ্রেপ্তার ৩
গ্রেপ্তারের সময় অবৈধ মোবাইল ও সরঞ্জামের পাশাপাশি তাদের হেফাজত থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এই চক্রটি বিদেশ থেকে আলাদাভাবে পার্টস নিয়ে এসে ঢাকার একটি গোপন ল্যাবে সেগুলো নিখুঁতভাবে সংযোজন করে আসল আইফোন হিসেবে বাজারে ছড়িয়ে দিত১৬:২৩ ৮ জানুয়ারি ২০২৬
ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আটক
দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে ফাঁদ পাতা হয়। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকা১৬:১০ ৮ জানুয়ারি ২০২৬
ভানুপ্রিয়া ভূতের হোটেলে মিমি চক্রবর্তী
তিনি জানান, তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ চলতি মাসের ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটিই হতে চলেছে এই বছরে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। ভক্তদের ভালোবাসা ও সমর্থন চেয়েছেন১৬:০৪ ৮ জানুয়ারি ২০২৬
দুর্নীতি বন্ধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি
জ্ঞপ্তিতে বলা হয়েছে, সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত অফিস সময়সূচি অনুযায়ী সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই কর্মস্থল ত্যাগ করা যাবে না১৫:৩৮ ৮ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন ভোটে ব্যয় করবেন ২৭ লাখ টাকা, নিজে দেবেন ১ লাখ
ঘোষিত হিসাব অনুযায়ী, এই এনসিপি নেতার হাতে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংকে তিনটি হিসাব রয়েছে। এর মধ্যে একটিতে ৮ হাজার ২৭৫ টাকা, আরেকটিতে ৯ হাজার ৭১২ টাকা ও অন্যটিতে কোনো অর্থ নেই১৫:৩৩ ৮ জানুয়ারি ২০২৬
আমদানিকৃত এলপিজিতে ভ্যাট কমিয়ে প্রজ্ঞাপন জারি
সরকার এলপিজি আমদানি ও স্থানীয় উৎপাদনের ওপর ভ্যাট কমিয়ে যথাক্রমে ১০% ও ৭.৫% করেছে। সারাদেশে ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে সরবরাহ বন্ধ থাকায় সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন।১৪:২৯ ৮ জানুয়ারি ২০২৬
দিপু হত্যাকাণ্ডে ‘নেতৃত্ব’দেয়া ইয়াছিন ঢাকায় গ্রেফতার
ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানা শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যাকাণ্ডে ‘নেতৃত্ব’ দেয়া ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি (কড়ইতলা মোড়) এলাকার
১৪:২০ ৮ জানুয়ারি ২০২৬
মুসাব্বির হত্যায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগ সালাহউদ্দিন
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা এবং এসব ঘটনার কারণে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।১৪:১৪ ৮ জানুয়ারি ২০২৬
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি
দন্ত রিপোর্টে উল্লেখ করা পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি এবং স্কুলের বিল্ডিং কোড অমান্য করার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করা। সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের (অব.) তিন হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করে সেই টাকা উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান১৪:০৬ ৮ জানুয়ারি ২০২৬
পাতানো নির্বাচনের সুযোগ নেই: সিইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো পাতানো খেলা হবে না এবং কমিশন সবার জন্য ন্যায়বিচার ও সমান সুযোগ নিশ্চিত করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। ইসি সচিবালয়ে আপিল কার্যক্রম পরিদর্শনকালে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের লক্ষ্যে স্বচ্ছ প্রক্রিয়ায় আপিল নিষ্পত্তি করা হচ্ছে এবং ৯ জানুয়ারি পর্যন্ত সংক্ষুব্ধ প্রার্থীরা আবেদন করতে পারবেন।১৩:৫২ ৮ জানুয়ারি ২০২৬
ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি
গ্রাহাম এক বিবৃতিতে বলেন, ‘এই বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে সেই দেশগুলোকে শাস্তি দেওয়ার সুযোগ দেবে, যারা সস্তা রুশ তেল কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে জ্বালানি জোগাচ্ছে১৩:৫১ ৮ জানুয়ারি ২০২৬
সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডে অনলাইন আবেদন বাধ্যতামূলক করল ইসি
আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ডের আবেদন এখন থেকে সশরীরে না করে কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে করতে হবে। আবেদন অনুমোদিত হলে কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করা যাবে, যা সময় ও খরচ সাশ্রয় করবে।১৩:৪০ ৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নতুন শিক্ষাক্রম স্থগিত
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নতুন সরকার ও তাদের দৃষ্টিভঙ্গির অপেক্ষায় স্থগিত রাখা হয়েছে ২০২৭ সালের নতুন শিক্ষাক্রম প্রণয়ন ও সংস্কারের কাজ। বর্তমানে এনসিটিবিতে কেবল প্রাথমিক প্রস্তুতি ও ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চললেও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত ও বাস্তবায়ন নির্ভর করছে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর।১৩:১২ ৮ জানুয়ারি ২০২৬
সাড়া ফেলেছে জাহাঙ্গীর-মারুফের নতুন গান ‘সমানে সমানে’
‘সমানে সমানে না হইলে পিরিত’ গানটি মাত্র দুই সপ্তাহে সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দিনা মণ্ডল ও সাদিয়া লিজার কণ্ঠে গানটি দেশ-বিদেশের বাংলা লোকগানের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।১২:৪৯ ৮ জানুয়ারি ২০২৬
১০৪ দেশে সোয়া ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট
বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজারের বেশি প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এবং দ্রুতই বাকিদের কাছে পৌঁছে দেওয়া হবে। ব্যালটের গোপনীয়তা ভঙ্গ করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।১২:৩৬ ৮ জানুয়ারি ২০২৬
২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
দেশের ২৪ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা ও হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই পরিস্থিতি চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে।১২:২৩ ৮ জানুয়ারি ২০২৬
শিগগিরই চূড়ান্ত হতে পারে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি: ইইউ
বাংলাদেশ-ইইউ সমন্বিত অংশীদারিত্ব চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইইউ শিগগিরই উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ করতে।১১:৪৮ ৮ জানুয়ারি ২০২৬
আসন্ন নির্বাচনের ‘কিংমেকার’ সাড়ে ৪ কোটি তরুণ ভোটার
সাড়ে ৪ কোটি তরুণ ভোটারের হাতেই নির্ধারণ হবে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল, যারা কর্মসংস্থান ও সুশাসনের পক্ষে বড় নিয়ামক। প্রযুক্তি সচেতন এই বিশাল প্রজন্মের মনস্তত্ত্ব বুঝে দক্ষ প্রার্থীদের স্মার্টফোনের স্ক্রিনে জয়ী হওয়াই হবে প্রধান চ্যালেঞ্জ।১১:৩০ ৮ জানুয়ারি ২০২৬
























