News Bangladesh

ব্যালট ছিনতাই বা অনিয়ম হলেই ভোট বন্ধ: ইসি

নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যালট নষ্ট, হারানো বা জোরপূর্বক অপসারণের ঘটনায় কেন্দ্রীয়ভাবে ভোট বন্ধ হবে। কমিশন অনুমোদন সাপেক্ষে পুনঃভোটের ব্যবস্থা এবং সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

১৮:৩৯ ৯ জানুয়ারি ২০২৬

ট্রলারের আঘাতে বিধ্বস্ত তিতাসের পাইপলাইন, রাজধানীতে গ্যাস সংকট

তুরাগে ট্রলারের আঘাতে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের সময় ভেতরে পানি ঢুকে যাওয়ায় এবং সরবরাহ কম থাকায় রাজধানীজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে অধিকাংশ এলাকায় চুলা না জ্বলায় চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী, যা সমাধানে কাজ করছে তিতাস কর্তৃপক্ষ।

১৮:১৯ ৯ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও কূটনৈতিক শিষ্টাচারের বিষয়গুলো গুরুত্ব পায়।

১৭:৪৮ ৯ জানুয়ারি ২০২৬

বাঘ-হাতি শিকারে জেল জরিমানাসহ নতুন অধ্যাদেশ জারি

বাঘ বা হাতি শিকারের মতো অপরাধের পুনরাবৃত্তি করলে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে নতুন বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার।

১৭:২৬ ৯ জানুয়ারি ২০২৬

নির্বাচনের জন্য যথেষ্ট ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে: প্রেস সচিব

আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে চমৎকার `লেভেল প্লেয়িং ফিল্ড` ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, সরকার কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছে না এবং মাজারে হামলা রোধসহ সব ধর্মের মানুষের সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে।

১৬:৪৭ ৯ জানুয়ারি ২০২৬

আইসিসিকে  বিস্তারিত জানিয়ে বিসিবির বার্তা

বাংলাদেশ দলকে ভারতে পাঠানো নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগের বিস্তারিত তুলে ধরে আইসিসিকে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে বিসিবি। আইসিসির জবাবের ওপরই নির্ভর করবে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ ভেন্যু।

১৬:০১ ৯ জানুয়ারি ২০২৬

ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্টদের ‘দায়িত্বশীল’ হওয়ার আহ্বান তাসকিনের

সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসকিন আহমেদ। এই বক্তব্যে তিনি ক্রিকেটের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার এবং সম্মান বজায় রাখার আহ্বান জানান।

১৫:৩৪ ৯ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় বাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জন নিহত

পুলিশ জানায়, অটোরিকশা, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাসটি উল্টে গেলে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

১৫:০৬ ৯ জানুয়ারি ২০২৬

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসি

এর আগে সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সীমানাসংক্রান্ত জটিলতায় আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

১৪:৪১ ৯ জানুয়ারি ২০২৬

শীতের দাপট বাড়ছে, আরও কয়েক দিন শৈত্যপ্রবাহের আশঙ্কা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

১৪:১৮ ৯ জানুয়ারি ২০২৬

সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, বাড়ছে চালের মূল্যও

বাজারে মাঝারি আকারের ফুলকপি, যা আগে ১৫-২৫ টাকায় বিক্রি হতো, তা এখন ৩৫-৪০ টাকায় উঠেছে। প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, বেগুন ৬০ টাকায়। শিমের দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫০-৭০ টাকা। আলু বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শালগম, পেঁপে ও ব্রকলির দাম কেজিতে ৩০-৫০ টাকা। টমেটোর দামও চড়া—পাকা, কাঁচা ও আধাপাকা সব ধরনের টমেটো বিক্রি হচ্ছে কেজিতে ১০০-১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ টাকা।

১৩:৪৫ ৯ জানুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ‘ভাত না খাওয়ার’ প্রতিজ্ঞা করা নিজাম মারা গেছেন

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। সেই বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজনের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এতে চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে তিনি এই প্রতিজ্ঞা করেন। এরপর থেকে তিনি কলা, রুটি ও চিঁড়া জাতীয় শুকনো খাবার গ্রহণ করতেন।

১৩:১৮ ৯ জানুয়ারি ২০২৬

শীতে বারবার প্রস্রাব, কখন সতর্ক হওয়া উচিত?

শীতকালে বারবার প্রস্রাব হওয়া সাধারণত বড় কোনো সমস্যা নয়। ঠান্ডায় শরীর নিজেকে উষ্ণ রাখার জন্য কিছু পরিবর্তন ঘটায়, যার প্রভাব কিডনির ওপর পড়ে। তাপমাত্রা কমলে ত্বকের কাছের ক্ষুদ্র রক্তনালী সংকুচিত হয়, ফলে রক্ত কেন্দ্রীয় অঙ্গগুলোর দিকে বেশি প্রবাহিত হয়- বিশেষত কিডনির দিকে। এতে প্রস্রাবের পরিমাণ স্বাভাবিকভাবেই বাড়ে। এছাড়া শীতে ঘাম কম হওয়ার কারণে শরীরের অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়।

১২:৪৮ ৯ জানুয়ারি ২০২৬

ওয়ালটনে চাকরি

প্রতিষ্ঠানটি ‘ক্রেডিট মনিটরিং অফিসার’ পদে কর্মী নিয়োগ নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি।

১২:২২ ৯ জানুয়ারি ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উদ্বেগজনক: ফখরুল

ফখরুল বলেন, “যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে এবং আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি।” তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

১১:৫৪ ৯ জানুয়ারি ২০২৬

পাবনা-১ ও ২ আসনে  নির্বাচন স্থগিত

হাইকোর্টের রায়ের পর, পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছিল। তবে ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটি স্থগিত করে দেয়।

১১:৩২ ৯ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব নিরাপত্তা উপদেষ্টার

এ প্রেক্ষাপটে খলিলুর রহমান বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্কহার কমানোর প্রস্তাব দেন। রাষ্ট্রদূত গ্রিয়ার আশ্বাস দেন, প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের ওপর পারস্পরিক শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

১১:০৬ ৯ জানুয়ারি ২০২৬

তামান্না ভাটিয়ার ৬ মিনিটের নাচের জন্য পারিশ্রমিক ৬ কোটি

দর্শকরা তাকে মঞ্চে সামনে থেকে দেখার জন্য আগাম টিকিট কিনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। তামান্না যখন মঞ্চে উঠলেন, তখন দর্শকরা করতালি, চিৎকার ও উল্লাসে পুরো এলাকা মুখর করে তুলেন।

১০:৪১ ৯ জানুয়ারি ২০২৬

পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি দল শিয়ালকোট

নিলামে আরেক নতুন দল হায়দরাবাদও বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও হেলথকেয়ার প্রতিষ্ঠান এফকেএস ১৭৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নেয়, যা প্রায় ৬ দশমিক ২ মিলিয়ন ডলারের সমান।

১০:০৮ ৯ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৬টায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

০৯:৪২ ৯ জানুয়ারি ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও মেলেনি।

০৯:০৯ ৯ জানুয়ারি ২০২৬

ভরিতে ১ হাজার ৫০ টাকা কমল সোনার দাম

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা ধার্য করা হয়েছে।

০৮:৪৬ ৯ জানুয়ারি ২০২৬

পুরো ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

নেটব্লকসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের দমনে বিভিন্ন ধরনের ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটির মতে, সংকটময় সময়ে ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার মারাত্মকভাবে ব্যাহত করা হচ্ছে।

০৮:১৯ ৯ জানুয়ারি ২০২৬

দেশকে অস্থিতিশীল করতেই মুছাব্বির হত্যাকাণ্ড: মির্জা ফখরুল

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুষ্কৃতকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ

২০:১৫ ৮ জানুয়ারি ২০২৬