News Bangladesh

ওমানে বাংলাদেশি এক পরিবারের ৩ জনের মৃত্যু

নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমানপ্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

১৪:৪৭ ১০ জানুয়ারি ২০২৬

মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা মতবিভেদ পর্যায়ে না: তারেক রহমান

তিনি বলেন, “হিংসা-প্রতিশোধ-প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি—তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি ৫ অগাস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে

১৪:৪১ ১০ জানুয়ারি ২০২৬

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন।

১৪:২৮ ১০ জানুয়ারি ২০২৬

আ.লীগের কিছু সন্ত্রাসীর জামিনের দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি তাকে নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন?

১৪:২৭ ১০ জানুয়ারি ২০২৬

আমাকে মাননীয় বলবেন না, সাংবাদিকদের তারেক রহমান

ঢাকার একজন সাংবাদিকনেতা তারেক রহমানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না

১৪:১২ ১০ জানুয়ারি ২০২৬

ডেপুটি ম্যানেজার পদে চাকরি দেবে মদিনা গ্রুপ

প্রতিষ্ঠানিটি ‘ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি।

১৪:০৯ ১০ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও এখনও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে ব্যস্ততম সড়ক ও বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল কম। জীবিকার তাগিদে বের হওয়া নিম্ন আয়ের মানুষজন রাস্তার বিভিন্ন মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

১৩:৩৯ ১০ জানুয়ারি ২০২৬

ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন ডা. তাসনিম জারা।

১৩:১৫ ১০ জানুয়ারি ২০২৬

সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

অনুষ্ঠানে তারেক রহমান সরাসরি সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২:৩৭ ১০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জাতি: ফখরুল

মহাসচিব বলেন, “আজ দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে।”

১২:১৯ ১০ জানুয়ারি ২০২৬

দেশজুড়ে ভিও ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলালিংক গত বছরের সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নির্দিষ্ট এলাকায় পরীক্ষামূলকভাবে VoWiFi সেবা চালু করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেবা চালুর ফলে মোবাইল সিগন্যাল দুর্বল হলেও ব্যবহারকারীরা ওয়াই-ফাই ব্যবহার করে স্বচ্ছন্দে কল করতে পারবেন। আলাদা কোনো অ্যাপ ডাউনলোড বা অতিরিক্ত অথেনটিকেশনের প্রয়োজন নেই। ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে কল সুইচিং নির্বিঘ্নে সম্পন্ন হবে।

১১:৩৯ ১০ জানুয়ারি ২০২৬

মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন প্রধান শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং একজন সহযোগী। ডিবি সূত্রের মতে, তৃতীয় গ্রেফতার ব্যক্তি এই দুইজনের সহযোগী হিসেবে কাজ করছিল।

১০:৫০ ১০ জানুয়ারি ২০২৬

ক্যাটরিনা-ভিকির পুত্রের নাম রাখলেন ‘বিহান’

ক্যাটরিনা কাইফ জানান, তাদের ছেলের নাম রাখা হয়েছে বিহান কৌশল। একই সঙ্গে ছেলের কোমল হাতের একটি ছবি পোস্ট করে ভিকি–ক্যাটরিনা লিখেছেন, “আমাদের আলোর রশ্মি”।

১০:২৯ ১০ জানুয়ারি ২০২৬

ইন্টারনেট বন্ধের কথা স্বীকার করল ইরান সরকার

চলমান বিক্ষোভের মধ্যে ইরানে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সামগ্রিক ইন্টারনেট ব্যবহার স্বাভাবিক সময়ের তুলনায় মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

১০:০০ ১০ জানুয়ারি ২০২৬

ক্যামেরুনকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

এই গোলের মাধ্যমে মরক্কোর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আফকনের এক আসরে পাঁচ গোল করার কীর্তি গড়েন ব্রাহিম দিয়াজ। পাশাপাশি গত ৫৭ বছরে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে গোল করা একমাত্র খেলোয়াড়ও তিনি।

০৯:৩২ ১০ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানি শুরু আজ

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে।

০৯:০৬ ১০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত

দলীয় সূত্র জানায়, ঐতিহাসিক মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন এবং গণআন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত উপলক্ষে উত্তরবঙ্গ সফরের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবে নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি এই কর্মসূচি পেছানোর সিদ্ধান্ত নেয়।

০৮:৩৭ ১০ জানুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুজনিত কারণে চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে যাওয়ায় দলের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

০৮:১৮ ১০ জানুয়ারি ২০২৬

‘দায়িত্ব শেষে জবাবদিহিতা বা কাঠগড়ায় দাঁড়াতে ভয় নেই’

বিগত ৫৪ বছরের পরিবেশগত জঞ্জাল দেড় বছরে পরিষ্কার সম্ভব নয় জানালেও, অর্পিত দায়িত্বে সর্বোচ্চ চেষ্টা ও জবাবদিহিতার অঙ্গীকার করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পলিথিন নিষিদ্ধ ও নদী দূষণকারী ৭৫০ প্রতিষ্ঠান শনাক্তসহ পরিবেশ সংস্কারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্যও তুলে ধরেন তিনি।

২১:৩৫ ৯ জানুয়ারি ২০২৬

‘নাগরিক ভোগান্তি কমাতে এক ছাদের নিচেই মিলবে সরকারি সব সেবা’

এক ছাদের নিচে সব সরকারি সেবা নিশ্চিত করতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগের আওতায় সব দপ্তরের সেবাকে একীভূত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। কুমিল্লায় অনুষ্ঠিত দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় তিনি মাঠপর্যায়ের উদ্যোক্তাদের স্বচ্ছতা নিশ্চিত ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

২১:২০ ৯ জানুয়ারি ২০২৬

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট, কাঁপলো পাকিস্তানেও

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের গুজরাট এবং ৫.৮ মাত্রার শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে। এতে জানমালের বড় ক্ষতি না হলেও বারংবার কম্পনে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিশেষজ্ঞরা একে অস্বাভাবিক বলছেন।

২১:০৯ ৯ জানুয়ারি ২০২৬

আন্তর্জাতিক আইন নয়, নিজস্ব নৈতিকতায় ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি

আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নিজের ‘নিজস্ব নৈতিকতা’র ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও প্রেসিডেন্ট মাদুরো অপহরণের পর ট্রাম্পের এই অবস্থান বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে।

২০:৩৮ ৯ জানুয়ারি ২০২৬

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ‘বাস্তব’: পেত্রো

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কাকে ‘বাস্তব হুমকি’ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্পের সাম্রাজ্যবাদী নীতির কড়া সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মাদক ও অভিবাসন ইস্যুতে দুই দেশের চরম উত্তেজনার মাঝে আইসিই এজেন্টদের ‘নাৎসি ব্রিগেড’ সম্বোধন করে জাতীয় সার্বভৌমত্ব রক্ষার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

২০:০১ ৯ জানুয়ারি ২০২৬

গাজায় শাসন ছাড়তে প্রস্তুত হামাস, সিরিজ হামলায় নিহত ১৩

হামাস ঘোষণা করেছে, তারা গাজার প্রশাসন একটি স্বাধীন কমিটিকে হস্তান্তর করতে প্রস্তুত এবং ভবিষ্যতে ক্ষমতার অংশীদার হবে না। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় ১৩ জন নিহত, যাদের মধ্যে পাঁচজন শিশু।

১৯:৩০ ৯ জানুয়ারি ২০২৬