২০ বছর পর লালমনিরহাট আসছেন তারেক রহমান
ফাইল ছবি
লালমনিরহাট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৩ জানুয়ারি দীর্ঘ ২০ বছর পর লালমনিরহাটে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যিনি সকলের কাছে সর্বাধিক পরিচিতি তারেক জিয়া নামে।
বিএনপির চেয়ারম্যান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে লালমনিরহাট জেলা বিএনপি দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন। সেই দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড়পুত্র তারেক জিয়া। তারেক জিয়ার আগমন উপলক্ষে লালমনিরহাট সহ উত্তরাঞ্চলে সাজসাজরব পড়ে গেছে।
বিএনপির সূত্রে জানা গেছে, ১১ ও ১৪ জানুয়ারি ৪ দিনব্যাপী উত্তরাঞ্চলের বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলা সহ বেশ কয়েকটি দোয়া মাহফিল অনুষ্ঠানে তারেক রহমান যোগদান করবেন। মায়ের মৃত্যুতে এই দোয়া অনুষ্ঠান।
এদিকে লালমনিরহাট জেলায় তারেক রাহমান ২০০৫ সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে এসেছিলেন। তারপর তিনি প্রায় কুড়ি বছর পর এবার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে লালমনিরহাটে ১৩ তারিখে আসবেন বলে জানা গেছে।
তারেখ জিয়ার আগমন উপলক্ষে লালমনিরহাট জেলায় সাজসাজ রব পড়ে গেছে। তারেক জিয়া প্রায় ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবনযাপন করছিলেন। ২০০৮ সালে সেনাসমর্থিত তত্বাবোধায়ক সরকারের আমলে তাকে শারীরিক নির্যাতন নিপীড়ন করা হয়। নির্বাসিত থেকে তিনি বেশ কয়েকবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে ছিলেন।
চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, তিনি কোন রাজনৈতিক সফরে আসছেন না। লালমনিরহাটে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলে যোগদিতে আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠান টি জেলা শহরে হবে না- কি বড়বাড়ি কলেজ মাঠে হবে এখনো সিদ্ধান্ত হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








