বায়ুদূষণের তালিকায় দশম স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
ফাইল ছবি
দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রয়েছে মেগাসিটি ঢাকা। কিছুদিন আগে শহরের বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও সম্প্রতি দূষণের মাত্রা আবার বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার এয়ার কুয়ালিটি ইন্ডেক্স (AQI) স্কোর ছিল ১৫৩, যা শহরটিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রাখে। এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২১৭ স্কোর)। এছাড়া, মিশরের রাজধানী কায়রো (১৯৪ স্কোর) দ্বিতীয় স্থানে, পাকিস্তানের করাচি (১৭০ স্কোর) তৃতীয়, বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো (১৬৬ স্কোর) চতুর্থ এবং পাকিস্তানের লাহোর (১৬৩ স্কোর) পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএ স্কোর অনুযায়ী: শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
আরও পড়ুন: তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার শঙ্কা, শৈত্যপ্রবাহ চলবে
ঢাকার বর্তমান স্কোর ১৫৩ হওয়ায় সাধারণ জনগণের জন্য এ বায়ু অস্বাস্থ্যকর বিবেচিত হচ্ছে, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








