গত ১৫-১৬ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে: রিজভী
রিজভী বলেন, “গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস, আমরা যদি শিক্ষাব্যবস্থায় এমন একটি কাঠামো গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ থাকত, তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারত— বিজ্ঞান ও সাহিত্যচর্চার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতো। কিন্তু বিগত সময়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়নি, শুধু লোক দেখানো কাজ হয়েছে।”১৫:১৮ ৫ অক্টোবর ২০২৫
হুমায়ূন আহমেদকে নিয়ে স্ত্রী গুলতেকিনের পোস্ট, যা বললেন নুহাশ
‘মানুষ জটিল এবং ত্রুটিপূর্ণ (ঠিক আপনার প্রিয় উপন্যাসের সেরা চরিত্রগুলোর মতো)। কেউ কেউ লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দেন, তবুও নিজেদের কাছের মানুষদের আঘাত করেন১৫:১০ ৫ অক্টোবর ২০২৫
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে: চিফ প্রসিকিউটর
এনডিএম নামে একটি দল আগেই অভিযোগ দিয়েছিল। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। সুতরাং বলা যেতে পারে, এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে১৫:০৮ ৫ অক্টোবর ২০২৫
৬১ শতাংশ মার্কিন ইহুদির বিশ্বাস গাজায় ‘যুদ্ধাপরাধ’ করেছে ইসরায়েল
জরিপের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট জানিয়েছে—মার্কিন ইহুদিদের ৬৮ শতাংশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন১৪:৩৩ ৫ অক্টোবর ২০২৫
ঐকমত্য কমিশন শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে
কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের সকল সদস্যকে ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন। কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে দ্রুততম সময়ের মধ্যে তাকে জানানোর নির্দেশ দিয়েছেন১৪:২৬ ৫ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করে সেনাবাহিনী
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তিনি দেখেছেন, ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির ওপর দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে১৪:০১ ৫ অক্টোবর ২০২৫
‘ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলার চেষ্টা ব্যর্থ’
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হয়েছিল, যা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়েছে। তিনি বলেন, খাগড়াছড়ির ধর্ষণ অভিযোগের কোনো প্রমাণ মেলেনি এবং দুর্গাপূজায় চক্রান্তও ভেস্তে গেছে।১৩:৩৫ ৫ অক্টোবর ২০২৫
সেফ এক্সিটের খোঁজে উপদেষ্টারা, বিশ্বাসঘাতকতার অভিযোগ নাহিদের
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আঁতাত করে ‘সেফ এক্সিট’-এর পথ খুঁজছেন। তিনি বলেন, কিছু উপদেষ্টা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং সময় হলে তাদের নাম প্রকাশ করা হবে।১৩:২০ ৫ অক্টোবর ২০২৫
গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল: ট্রাম্প
ইসরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে এবং জিম্মি বিনিময় শুরু হবে।১২:৫৬ ৫ অক্টোবর ২০২৫
রাজস্ব ফাঁকি প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা জোরদার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সব কর অঞ্চলে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল সক্রিয় করে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধের নির্দেশ দিয়েছে। মাসিক ভিত্তিতে তদন্ত ও অতিরিক্ত কর আদায়ের প্রতিবেদন দাখিল বাধ্যতামূলক।১২:১২ ৫ অক্টোবর ২০২৫
স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ, রুপা অপরিবর্তিত
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রুপার দাম অপরিবর্তিত রয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নতুন দাম ১,৯৭,৫৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।১২:০০ ৫ অক্টোবর ২০২৫
তোফায়েল আহমেদের অবস্থা ক্রিটিক্যাল, মৃত্যুর খবর ভিত্তিহীন
তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে রয়েছেন; শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। মৃত্যুর গুজব ছড়ানো ভিত্তিহীন, পরিবার ও হাসপাতাল অবস্থা পর্যবেক্ষণ করছে।১১:৪০ ৫ অক্টোবর ২০২৫
মোহাম্মদপুরে সেনা অভিযানে কিলার বাদলের ২ সহযোগী গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী কিলার বাদলের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা রুবেল ও আল আমিন মোহাম্মদপুরে সেনা অভিযান করে গ্রেফতার; তাদের কাছ থেকে উদ্ধার তথ্য নেটওয়ার্ক শনাক্তকরণে সহায়ক। গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।১১:০২ ৫ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২%
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২০১৫–২৪ সময়ে ২৬.৬২% বৃদ্ধি পেয়েছে। ইউনিট মূল্য বৃদ্ধি বাংলাদেশের রপ্তানি আয়ে টেকসই সম্ভাবনা তৈরি করছে।১০:২৯ ৫ অক্টোবর ২০২৫
চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সতর্ক করে বলেছেন, আগামী তিন-চার মাস হবে আরও কঠিন অর্থনৈতিক সময়। তিনি ব্যাংক খাতে নৈতিকতা ও মননের সংস্কারের ওপর জোর দেন এবং জনগণের ধৈর্যের আহ্বান জানান।০৯:৪০ ৫ অক্টোবর ২০২৫
দেশে ফিরে প্রার্থী তালিকা ঘোষণা করবেন তারেক রহমান
বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচটি মাপকাঠির ভিত্তিতে চূড়ান্ত যাচাই শেষে মনোনয়ন তালিকা ঘোষণা করবেন।০৯:২৫ ৫ অক্টোবর ২০২৫
ট্রাম্পের শান্তি প্রস্তাবের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাবে হামাস আংশিক সম্মতি দিলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবারের হামলায় নিহত হয়েছেন অন্তত ৭০ ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।০৯:০৬ ৫ অক্টোবর ২০২৫
আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা
গাজামুখী নৌবহরে অংশ নেওয়া আলোকচিত্রী শহিদুল আলমের সাহসিকতার প্রশংসা করে তার প্রতি সংহতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, শহিদুলসহ সব অংশগ্রহণকারীর নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশ গাজার পাশে রয়েছে—এখন ও চিরকাল।০৮:৩২ ৫ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭৪
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৯৪ জন, ঢাকা বিভাগে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন এবং বরিশাল বিভাগে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন২০:১৮ ৪ অক্টোবর ২০২৫
ফ্রিল্যান্সিংয়ে সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ১০ টুল
টুলগুলো ব্যবহার করে প্রজেক্ট প্ল্যানিং থেকে পেমেন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত সবকিছু সহজে করা সম্ভব হবে। এই টুলসগুলো ব্যবহার করে আপনি সময় বাঁচাতে পারবেন, কাজের মান উন্নত করবেন এবং আয় বাড়াতে পারবেন। চলুন, এদের সংক্ষেপে জেনে নিই২০:১৫ ৪ অক্টোবর ২০২৫
অ্যাপল ওয়াচ দিয়ে হারিয়ে যাওয়া আইফোন খুঁজবেন যেভাবে
সাধারণ অসতর্কতার ক্ষেত্রেও কাজ করে। এই ফিচারটি একই অ্যাপল আইডিতে লগইন করা ডিভাইসগুলোর জন্য সহজ এবং দ্রুত, মাত্র ১ মিনিটের কাজ। চলুন, ধাপে ধাপে জেনে নিই।২০:১১ ৪ অক্টোবর ২০২৫
জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না: সালাহউদ্দিন
এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনদিন মাথা নত করতে পারি না। এই জনগণের স্বার্থ এই চূড়ান্ত, এই জনগণের অভিপ্রায় চূড়ান্ত। জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক১৮:৩২ ৪ অক্টোবর ২০২৫
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বেশ গুরুত্ব দেয় চীন : শি জিনপিং
কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূদৃশ্যের পরিবর্তন নির্বিশেষে, চীন এবং বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং দেশগুলোর মধ্যে উইন-উইন সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে১৮:১৯ ৪ অক্টোবর ২০২৫
রবিবার থেকে সচিবালয়ে একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক নিষিদ্ধ
সভা-সেমিনারে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিক আর ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি ক্রয়েও প্লাস্টিকের বিকল্প পণ্য অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে১৭:৫১ ৪ অক্টোবর ২০২৫
























