News Bangladesh

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন গবেষক

গত বছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাভকুন। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণে এর ভূমিকার ওপর আলো ফেলার স্বীকৃতিতে তাদের এ পুরস্কার দেওয়া হয়

১৬:১০ ৬ অক্টোবর ২০২৫

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ফায়ার সার্ভিস জানায়, পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেডে অগ্নিকাণ্ডের সংবাদ পায় সোমবার দুপুর ১২টা ১৯ মিনিটে। ১২টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এখন পর্যন্ত কোনও  হতাহতের খবর পাওয়া যায়নি।

১৪:৫৫ ৬ অক্টোবর ২০২৫

বাংলাদেশের সরকারে যারাই আসুক, সমর্থনে করবে ভারত: বিক্রম মিশ্রি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচনের আশা প্রকাশ করে তিনি বলেন, `বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়। সেই প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই গঠিত হোক না কেন, আমরা তাকেই সহযোগিতা করতে প্রস্তুত।`

১৪:৪০ ৬ অক্টোবর ২০২৫

একসঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট চায় বিএনপি: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘দুটি ব্যালট দিলে জাতি বিভ্রান্ত হবে—এমন কথা বলা হচ্ছে। অথচ স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে ভোটগ্রহণ হয়। সুতরাং জনগণ সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি ব্যালটে ভোট দিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে (ইসি) প্রচারণা চালাতে হবে।’’

১৪:১৫ ৬ অক্টোবর ২০২৫

গ্রেটা থুনবার্গকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল

ফ্লোটিলা থেকে আটকের পর গ্রেটার ওপর নির্যাতন চালানোর অভিযোগ এসেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এ অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী

১৪:০৭ ৬ অক্টোবর ২০২৫

নাহিদকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষ পিআর কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থা চালু হলে সকাল-বিকেল সংসদ সদস্যদের কেনাবেচা হবে।’

১৩:৫৯ ৬ অক্টোবর ২০২৫

 হংকং চায়নার বিপক্ষে সাফল্য এনে দেওয়ার বার্তা হামজার

জাতীয় স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেন হামজা। বিমানবন্দর থেকে টিম হোটেলে উঠে বার্তাও দিয়েছেন সমর্থকদের উদ্দেশে

১৩:৫৭ ৬ অক্টোবর ২০২৫

তিস্তার পানি কমলেও লালমনিরহাটে পানিবন্দী লাখো মানুষ 

তিস্তাপাড়ে রেডএলার্ট জারি করে পানি উন্নয়ন বোর্ড। অতিরক্ত পানির চাপ নিয়ন্ত্রণ করতে ফ্লান্ড বাইপাস কেটে দিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। ফলে পানি লোকালয়ে প্রবেশ করে। নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়ের লাখো মানুষের। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কিছু অংশ বন্যার কবলে পড়ে

১৩:৪৮ ৬ অক্টোবর ২০২৫

ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের জন্য উমরা পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে সহজলভ্য করার সৌদি সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগের একটি অংশ।

১৩:৩৮ ৬ অক্টোবর ২০২৫

ইসির অধীনে এনআইডি, অধ্যাদেশ জারি

অধ্যাদেশে আইনের ধারা ৩-এর উপধারা (৪) প্রতিস্থাপন করে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের কথা বলা হয়েছে। এছাড়া ধারা ৪-এর উপধারা (২)-এর দফা (ক)-এর ক্রমিক নম্বর (২) দ্বারা ইসির দায়িত্বে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্যভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টি যুক্ত করা হয়েছে।

১৩:০৮ ৬ অক্টোবর ২০২৫

৪ দিনের রিমান্ডে দীপু মনি

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১২:৪১ ৬ অক্টোবর ২০২৫

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে: সিইসি

সিইসি নাসির উদ্দিন বলেন, “নির্বাচন সংস্কার কমিশন ইসির কাজ হালকা করেছে। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার কারণে সংলাপ কিছুটা দেরিতে হচ্ছে। আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য বারবার বলছি। আজকের সংলাপ শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আপনারা (গণমাধ্যম) যেভাবে সহযোগিতা করবেন তা নির্বাচনের স্বচ্ছতা ও সমান সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ।”

১২:১৬ ৬ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শুরু

ভোটগ্রহণ শুরুর আগেই ঢাকার ক্লাব ক্যাটাগরির আরও এক প্রার্থী ফাইহুর রহমান ভূইয়া নির্বাচন থেকে সরে গেছেন।

১১:৪৬ ৬ অক্টোবর ২০২৫

তিব্বতে তুষারঝড়ে এভারেস্টে আটকা প্রায় এক হাজার মানুষ

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রবিবার পর্যন্ত ৩৫০ জনকে কুডং শহরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি ২০০ জনেরও বেশি পর্বতারোহীকে ধাপে ধাপে উদ্ধার করে কুডং শহরে নিয়ে আসা হবে।

১১:১৪ ৬ অক্টোবর ২০২৫

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান

তিনি আরও বলেন, “রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি— নির্বাচনের সঙ্গে, রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব?”

১০:৫১ ৬ অক্টোবর ২০২৫

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ: সারজিস

সারজিস আলম বলেন, “যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় থাকা তাদের রুচিবোধের প্রকাশ করে। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমরা আশা করছি তারা এটি সংশোধন করবে।”

১০:২৫ ৬ অক্টোবর ২০২৫

বিটকয়েনের নতুন রেকর্ড

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার ক্রিপ্টোকারেন্সির বড় সমর্থক এবং বিভিন্ন ক্রিপ্টো উদ্যোগে জড়িত, যা ট্রাম্পের সম্পদও বাড়িয়েছে। বাইডেন প্রশাসন যেখানে ক্রিপ্টো শিল্পের প্রতি সংশয়ী ছিল, সেখানে ট্রাম্প প্রশাসন ডিজিটাল সম্পদের পক্ষে নীতিমালা গ্রহণ করেছে। গত জুলাইয়ে প্রতিনিধি পরিষদ তিনটি গুরুত্বপূর্ণ ক্রিপ্টো বিল পাস করে, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলে এবং বিটকয়েনের দাম এক লাফে বেড়ে যায়।

১০:০০ ৬ অক্টোবর ২০২৫

অস্ত্র সমর্পণের দাবি ‘বানোয়াট’ বলল হামাস

হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতি আলোচনা ও অস্ত্র হস্তান্তরের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব প্রতিবেদন হামাসের অবস্থান বিকৃত করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা।”

০৯:৩৫ ৬ অক্টোবর ২০২৫

আমি ভাঙা নই, আমি অস্বস্তিকর নারী: বাঁধন

বাঁধন লিখেছেন, “আমি এমন এক মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে—অনুগত, বাধ্য, শান্তভাবে মানিয়ে নেয়। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে পারিনি, সমাজের বানানো ‘নারী’ও হতে পারিনি। আর সেই ব্যর্থতার জন্য আজ নিজেকেই ধন্যবাদ জানাই।”

০৯:১২ ৬ অক্টোবর ২০২৫

নগর উন্নয়নে টেকসই ও পরিবেশবান্ধব সমাধানে বদ্ধপরিকর সরকার: প্রধান উপদেষ্টা

ড. ইউনূস বলেন, “প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘বিশ্ব বসতি দিবস-২০২৫’ উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ বছর দিবসটির জাতিসংঘ ঘোষিত প্রতিপাদ্য— ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’— বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।”

০৮:৪৫ ৬ অক্টোবর ২০২৫

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ

ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে ফেরেন সাজঘরে। তবে অপরপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বেড়ে যায়। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান।

০৮:৩৪ ৬ অক্টোবর ২০২৫

এসএসসির প্রশ্ন কাঠামোতে পরিবর্তন এনে নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ২য় পত্র, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন এনসিটিবি থেকে সংশোধন করা হয়েছে।

২১:৫৮ ৫ অক্টোবর ২০২৫

তিস্তার পাড় এলাকায় রেড অ্যালার্ট জারি, মাইকিং

পাউবো সূত্র জানায়, রবিবার সকাল ৬টায় দোয়ানীতে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে (৫১.৪৩ মিটার)। পরবর্তী ১২ ঘণ্টায় পানি বাড়তে বাড়তে সন্ধ্যা ৬টায় তা ৫২.২৮ মিটারে পৌঁছে বিপৎসীমার (৫২.১৫ মিটার) ১৩ সেন্টিমিটার ওপরে চলে যায়। রাত ৮টার দিকে পানির উচ্চতা বেড়ে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে পৌঁছায়।

২১:৩৯ ৫ অক্টোবর ২০২৫

দুই দিনে সোনামসজিদ দিয়ে দেশে এলো ৫৬ টন কাঁচামরিচ

কাঁচামরিচ আমদানির খবরে স্থানীয় বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ শহরের সদরঘাট পাইকারি বাজার ও খুচরা বাজারে এখনও দামের ফারাক দেখা যাচ্ছে।

২১:১৭ ৫ অক্টোবর ২০২৫