News Bangladesh

মেট্রো স্টেশনে ঢুকে ট্রেনে না চড়লেও কাটবে ১০০ টাকা

তবে এ বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “আমি এ নিয়ম সম্পর্কে এখনো জানি না। তবে আমরা বর্তমানে মেট্রোরেলের নিরাপত্তা বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।”

১৪:৫৫ ২২ অক্টোবর ২০২৫

বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা বলেন, “আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন বা যেভাবে তাদের আনা হয়েছে, সেনা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন, তা প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, আমরা সেটি খুব ইতিবাচকভাবে দেখছি।”

১৪:৪৪ ২২ অক্টোবর ২০২৫

সখীপুরে শিক্ষক ১২ জন, পরীক্ষার্থী ১১ জন, পাশ করেছে মাত্র ১ জন

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলফল ঘেটে দেখা যায়, উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে সূর্য তরুণ স্কুল অ্যান্ড কলেজ।

১৪:০০ ২২ অক্টোবর ২০২৫

অফিস ২০১৬ ও ২০১৯ সংস্করণের প্রযুক্তি সহায়তা বন্ধ করল মাইক্রোসফট

মাইক্রোসফটের তথ্যমতে, অফিস ২০১৬ সংস্করণের প্রধান সহায়তা কার্যক্রম শেষ হয় ২০২০ সালের অক্টোবর মাসে। তিন বছর পর একইভাবে অফিস ২০১৯-এর সহায়তাও শেষ হয়। এবার পূর্ণাঙ্গ সমর্থন প্রত্যাহারের ফলে পুরোনো সংস্করণ ব্যবহার করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা ও উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব নতুন সংস্করণে স্থানান্তরের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

১৩:৩৮ ২২ অক্টোবর ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির

হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন

১৩:৩০ ২২ অক্টোবর ২০২৫

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর আশপাশের মানুষ ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহে ছুটে আসে। কিছুক্ষণ পরই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

১৩:১৩ ২২ অক্টোবর ২০২৫

‘কোন চাপের কাছে নতি স্বীকার না করে আইনি সিদ্ধান্তে অটল থাকতে হবে’

তিনি আরও বলেন, “দুটি কেয়ারটেকার সরকারের সময় সরকারি কর্মকর্তাদের সবচেয়ে বেশি স্বাধীনতা ও ক্ষমতা ছিল। এবারও তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখা যাচ্ছে, কিন্তু ভয় পাবেন না।”

১২:৩০ ২২ অক্টোবর ২০২৫

শেখ হাসিনাকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

১২:০৬ ২২ অক্টোবর ২০২৫

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ২ শতাংশ সুদে ঋণ দিয়েছিলেন জিয়াউর রহমান: ফখরুল

মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমানের উদ্যোগে দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া অঞ্চলে উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, জনগণের ও দেশের কল্যাণে নিবেদিত, তারাই এমন উদ্যোগ নিতে পারেন।”

১১:১৫ ২২ অক্টোবর ২০২৫

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে, সিদ্ধান্ত সরকারের: চিফ প্রসিকিউটর

তিনি বলেন, “সেনা কর্মকর্তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে তারা এখন কারা কর্তৃপক্ষের অধীনে। কোন জেলে বা সাব-জেলে রাখা হবে, সেটা নির্ধারণ করবে সরকার বা সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।”

১০:৫২ ২২ অক্টোবর ২০২৫

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার দাপুটে জয়

শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় বার্সেলোনা। সপ্তম মিনিটে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন ফের্মিন লোপেস। ৩৮তম মিনিটে ১৭ বছর বয়সী দ্রো ফের্নান্দেসের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

১০:০৯ ২২ অক্টোবর ২০২৫

নাতির কাছে কায়দা শিখছেন মিশা সওদাগর

ছবির ক্যাপশনে মিশা লেখেন, “চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই ভাববে আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হলো, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”

০৯:৫১ ২২ অক্টোবর ২০২৫

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

কারাগারে পাঠানোর নির্দেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে)।

০৯:২৭ ২২ অক্টোবর ২০২৫

অবৈধ ফ্ল্যাট মামলায় টিউলিপ সিদ্দিককে ফের তলব করেছে দুদক

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রবিবার (২১ অক্টোবর) জানান, “টিউলিপ সিদ্দিক চিঠি পাননি বলে অভিযোগ করেছেন। তাই পূর্বের ঠিকানাগুলোর সঙ্গে আরও দুটি নতুন ঠিকানা যোগ করে মোট পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।”

০৯:০২ ২২ অক্টোবর ২০২৫

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন করা হবে: প্রধান উপদেষ্টা

বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, বিতর্কিত ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে। একইসঙ্গে প্রশাসনে রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তারা।

০৮:৩৭ ২২ অক্টোবর ২০২৫

ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাদের

জানা গেছে, তিন মামলার মধ্যে দুটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় এবং অন্যটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা হয়েছে।

০৮:১৮ ২২ অক্টোবর ২০২৫

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা উন্নতি

প্রায় এক মাস ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের শারীরিক অবস্থায় উন্নতি এসেছে। লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে, তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং বার্ধক্যজনিত জটিলতা থাকা সত্ত্বেও চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।

২২:১০ ২১ অক্টোবর ২০২৫

সুপার ওভারে ১ রানে হারলো বাংলাদেশ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ম্যাচে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম টাই হয়েছে। নাটকীয় সুপার ওভারে বাংলাদেশ ১ রানে হেরে সিরিজে ব্যর্থ।

২১:৫১ ২১ অক্টোবর ২০২৫

সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’

সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনা হবে, প্রশাসনিক প্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে।

২১:৩৮ ২১ অক্টোবর ২০২৫

সুপার ওভারে ম্যাচ সমাপ্তি: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টাই

শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ প্রথমবারের মতো টাই হয়েছে। শাই হোপের ব্যাটিং ও সাইফ হাসানের বোলিংয়ে ম্যাচ সুপার ওভারে গড়ায়।

২১:২১ ২১ অক্টোবর ২০২৫

‘অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার আদলে রূপ দিতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে রূপ দিতে হবে। তিনি প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগে নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন।

২০:৩৮ ২১ অক্টোবর ২০২৫

টেকনাফে মানবপাচার চক্রের আস্তানায় বিজিবির অভিযান, ৬ জিম্মি উদ্ধার

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে মানবপাচারকারীদের গোপন আস্তানায় হানা দিয়ে ৬ জন জিম্মিকে উদ্ধার ও বিপুল অস্ত্র-গোলাবারুদ জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, যা সীমান্তে অপরাধ দমনে বিজিবির জিরো টলারেন্স নীতির প্রতিফলন।

১৯:৫৬ ২১ অক্টোবর ২০২৫

শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত বাস্তবতার নিরিখে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের দাবি যৌক্তিক বলে মনে করে। তবে বাস্তবতা হলো, ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিধ্বস্ত বাংলাদেশের

১৯:০০ ২১ অক্টোবর ২০২৫

‘উপদেষ্টা আসিফের তালিকার অধিকাংশ চুক্তির বাস্তব অস্তিত্বই নেই’

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টে ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা প্রকাশ করা হলেও তা সঠিক নয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অধিকাংশ প্রকল্প বাস্তবে নেই, কেবল একটি চুক্তি বাতিল হয়েছে।

১৮:৫৮ ২১ অক্টোবর ২০২৫