News Bangladesh

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সুহিলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কুমিল্লা–সিলেট মহাসড়ক তিন ঘণ্টা অবরুদ্ধ থাকে, পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

০৯:০২ ২৩ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নভেম্বরে জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সনদের আইনি ভিত্তি আদেশের মাধ্যমে জারি করে জাতীয় নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করতে হবে।

২২:০৭ ২২ অক্টোবর ২০২৫

দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনবে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ টাকার বেশি, পাশাপাশি বিভিন্ন সার কেনার প্রস্তাবও অনুমোদন হয়েছে।

২১:৫৫ ২২ অক্টোবর ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের উত্থান-পতন

বিশ্ববাজারে স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমেছে, বিনিয়োগকারীদের মুনাফা তোলা ও ডলারের শক্তিশালী অবস্থার প্রভাব লক্ষ্য করা গেছে। বাংলাদেশে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২,১৭,৩৮২ টাকায়।

২১:৩২ ২২ অক্টোবর ২০২৫

সেন্টমার্টিনে রাতযাপন-নিষেধসহ পরিবেশবান্ধব ১২ নতুন নির্দেশনা

সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার নতুন ১২টি নির্দেশনা জারি করেছে। নভেম্বর-ফেব্রুয়ারি পর্যটন সীমিত, রাতযাপন, মোটরচালিত যান ও একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ, অনলাইন টিকিট বাধ্যতামূলক।

২০:৪৭ ২২ অক্টোবর ২০২৫

প্রচারণা: ১ টাকা কেজি গরুর মাংস বিক্রির ঘোষণা স্বতন্ত্র প্রার্থীর

আগামী ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) ভাঙ্গা উপজেলায় গরিব ও অসহায় মানুষের জন্য ১ কেজি গরুর মাংস ১ টাকায় বিক্রি করা হবে রায়হান জামিলের পক্ষ থেকে

২০:২১ ২২ অক্টোবর ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি-পি.টি ও সাইবার সতর্কতা বাধ্যতামূলক

মাউশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অ্যাসেম্বলি ও পিটি বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে।

২০:১৬ ২২ অক্টোবর ২০২৫

জ্বালানি তেল ও ই-পাসপোর্ট সরাসরি ক্রয় অনুমোদন

সরকার ২০২৬ সালের জন্য জিটুজি ভিত্তিতে ২৮ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি এবং এক কোটি ই-পাসপোর্ট কাঁচামাল সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য ৫৭ লাখ উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি ক্রয় করা হবে।

২০:০১ ২২ অক্টোবর ২০২৫

যাত্রা করলো নতুন ৩টি নাগরিক সেবা কেন্দ্র 

নাগরিকদের আরও কাছাকাছি সরকারি সেবা পৌঁছে দিতে ঢাকায় বুধবার (২২ অক্টোবর) যাত্রা করলো ৩টি নতুন নাগরিক সেবা কেন্দ্র। এখন থেকে এই কেন্দ্রগুলোতে সহজে সরকারি সেবা গ্রহণ করা যাবে

২০:০১ ২২ অক্টোবর ২০২৫

বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া সনদে সই করা হবে না: নাহিদ

নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই সনদ কেবল কাগুজে স্বীকৃতির ভিত্তিতে নয়; বাস্তবায়নের নিশ্চয়তা প্রয়োজন। নির্বাচন কমিশনের পক্ষপাত ও স্বচ্ছতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুনর্গঠন দাবি করেছেন।

১৯:২৮ ২২ অক্টোবর ২০২৫

বয়স্ক ব্যবহারকারীদের স্ক্যাম থেকে বাঁচাতে নুতন ফিচার আনলো মেটা

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচারগুলোর মধ্যে স্ক্যাম সতর্কতা পপ-আপ রয়েছে। এটি সন্দেহজনক ফ্রেন্ড রিকোয়েস্ট বা জরুরি অর্থের অনুরোধ দেখলে সতর্ক করে। অ্যাসেট প্রটেকশন অ্যালার্ট মেসেজ এবং লিংক বিশ্লেষণ

১৯:২০ ২২ অক্টোবর ২০২৫

ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সরকার ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সব ভূমি অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সিসিটিভি স্থাপনসহ অফিসগুলোতে আকস্মিক অগ্নিদুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

১৯:০৩ ২২ অক্টোবর ২০২৫

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে বৃহস্পতিবার

মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন

১৯:০৩ ২২ অক্টোবর ২০২৫

সন্তান ও বিয়ের খবর একসঙ্গে দিলেন জেমস

নগরবাউল জেমস তৃতীয়বার বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে। ২০২৫ সালের ৮ জুন তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান জিবরান আনাম।

১৮:৫৫ ২২ অক্টোবর ২০২৫

ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ৭৬২

ডেঙ্গুতে দেশে দুইজনের মৃত্যু হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৬২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট মৃত্যু ২৫৫, মোট ভর্তি ৬২,৩৬৭, বর্তমানে চিকিৎসাধীন ২,৮৭৫ জন।

১৮:২৭ ২২ অক্টোবর ২০২৫

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, জাতীয় নির্বাচন, জাতীয় সনদ, তরুণ প্রজন্ম ও ভুয়া তথ্যসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

১৭:৫৮ ২২ অক্টোবর ২০২৫

ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক 

সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স পেতে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করবো। আপনি যখন প্রশিক্ষণ নেবেন আমরা প্রশিক্ষণের একটা ভাতাও আপনাদের দেবো

১৭:৫৩ ২২ অক্টোবর ২০২৫

কৃষি ব্যাংকে ভুয়া ইউনিয়নের সভায় কর্মকর্তাদের ‘জোরপূর্বক’ অংশগ্রহণ

হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে

১৭:১৯ ২২ অক্টোবর ২০২৫

স্কুল-কলেজ কমিটির সভাপতি পদে ‘সরকারি কর্মকর্তার’প্রজ্ঞাপন স্থগিত

বিদ্যমান নিয়মে সামান্য সংশোধন আনা হয়েছে। সরকারি কর্মকর্তা অথবা চাকরিরত অথবা অবসরে যাওয়া কর্মকর্তার কথা পলিসি লেভেল থেকে ঠিক করা হয়। শুধু সভাপতি পদটির জন্য পরিবর্তন আনা হয়েছে

১৭:১১ ২২ অক্টোবর ২০২৫

বেসরকারি খাতেও ন্যায্য বেতন কাঠামো চায় এফবিসিসিআই

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নে বেসরকারি খাতকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে এফবিসিসিআই। সংগঠনটির মহাসচিব মো. আলমগীর ন্যূনতম বেতন ২৫–৩০ হাজার টাকা নির্ধারণ ও মূল্যস্ফীতিনির্ভর সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।

১৭:০৯ ২২ অক্টোবর ২০২৫

শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা না হওয়ায় ক্ষুব্ধ ইবতেদায়ি শিক্ষকরা

শিক্ষা উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পর আমরা যেটি বুঝতে পারলাম, শিক্ষা উপদেষ্টা রেসপেক্ট ও রেসপন্স তো দূরের কথা, একটা সৌজন্যমূলক আচরণ পর্যন্ত আমাদের সঙ্গে করেননি

১৬:৫৯ ২২ অক্টোবর ২০২৫

জুলাই সনদ সবাই মেনেছে, এখন চাই বাস্তবায়ন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদে জাতীয় ঐক্য তৈরি হয়েছে—এখন দরকার দ্রুত বাস্তবায়ন। তিনি অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণ ও আইনের শাসনের অভাব সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।

১৬:৫৫ ২২ অক্টোবর ২০২৫

খুলনার ডুমুরিয়া ভুমি অফিসে দালালদের আধিপত্য বন্ধ 

থুকড়া তহশিল অফিসের সহকারি ভূীম অফিসার (নায়েব) নিলুফার ইয়াসমিন বলেন, ভূমি সেবা গ্রহিতা যাতে সহজে সেবা পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমি বলে দিয়েছি যার জমি তাকে বা তার কোন স্বজনকে আসতে হবে নামজারি করতে। কোন চিহ্নিত মধ্যস্থতাকারির স্মরণাপন্ন হওয়া যাবে না

১৬:৪২ ২২ অক্টোবর ২০২৫

৫ দাবিতে থালা-বাটি হাতে শাহবাগে দৃষ্টি প্রতিবন্ধীদের লং মার্চ

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, বিশেষ নিয়োগ ও স্বতন্ত্র কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেন দৃষ্টি প্রতিবন্ধীরা। পুলিশি বাধায় মিছিল থেমে গেলে তারা সড়ক অবরোধ করে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

১৬:৩৮ ২২ অক্টোবর ২০২৫