News Bangladesh

লালমনিরহাটে অটোরিকশা উল্টে খাদে পড়ে ২ যাত্রী নিহত, আহত ১

নিহতরা হলেন- উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রমত্তর গ্রামের তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৬০) এবং একই ইউনিয়নের কচুড়ুমা বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)

১৪:২৩ ২৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো এলো ৫৭ হাজার মেট্রিক টন গম

ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৪:১৩ ২৫ অক্টোবর ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত, ১ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, প্রথমে সুস্পষ্ট লঘুচাপে, পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে

১৩:৫৯ ২৫ অক্টোবর ২০২৫

অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নেবে মেঘনা গ্রুপ

প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

১৩:৫৬ ২৫ অক্টোবর ২০২৫

গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

তিনি বলেন, ‘গণতন্ত্রকামী শক্তিগুলোর ওপর ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়ন জাতি ভুলে যায়নি। ষাট লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, বিশ হাজারের বেশি মানুষ হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামী নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেককেই মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এসব দেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়।’

১৩:৩০ ২৫ অক্টোবর ২০২৫

‘বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের জন্য অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুর্কির বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তদন্ত করে আগুন লাগার কারণটা কী, এর সঙ্গে কে দায়ী এটা বের করতে পারবেন।

১৩:০৪ ২৫ অক্টোবর ২০২৫

ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

খালিজ টাইমসের প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরানের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, দুবাই বিমানবন্দর থেকে চেক-ইন করার সময় রিটার্ন টিকিট না থাকায় বাধা পড়ে। পরে আধা ঘণ্টা সময় নিয়ে তিনি রিটার্ন টিকিট কেটে চেক-ইন করতে সক্ষম হন।

১২:৩৫ ২৫ অক্টোবর ২০২৫

হোয়াটসঅ্যাপে বন্ধ হচ্ছে এআই চ্যাটবট

মেটার বক্তব্য, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই মূলত ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে যোগাযোগের জন্য তৈরি হয়েছিল। কিন্তু কিছু প্রতিষ্ঠান এপিআই ব্যবহার করে সাধারণ এআই চ্যাটবট পরিচালনা করছে, যা হোয়াটসঅ্যাপের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।

১১:৫৩ ২৫ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দল বৈঠকে

উল্লেখ্য, ১৭ অক্টোবর অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তখন দলটি তিনটি শর্ত দিয়েছিল—সনদের চূড়ান্ত টেক্সট ও গণভোটের প্রশ্ন জনগণের কাছে প্রকাশ করা, গণভোটের রায় অনুযায়ী নোট অব ডিসেন্ট কার্যকারিতা না রাখা এবং নির্বাচিত সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা প্রদান।

১১:২৬ ২৫ অক্টোবর ২০২৫

নিষেধাজ্ঞা শেষে নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা

জেলেরা শেষ মুহূর্তে নৌকা মেরামত ও জাল সেলাই করছেন। মেঘনা পাড়ের মজিব দেওয়ান বলেন, “নিষেধাজ্ঞা মেনে চলেছি, কিন্তু কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকার করেছে। আশা করছি এবার নদীতে ভালো ধরা হবে।”

১১:০৬ ২৫ অক্টোবর ২০২৫

অ্যাভাটারের নতুন সিরিজে মাইলি সাইরাস

চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন সাইমন ফ্র্যাংগলেন। তিনি বলেন, “মাইলির কণ্ঠে এমন গভীর আবেগ আছে যা প্যান্ডোরার বিশ্বের আত্মার সঙ্গে মিল খায়। এটি শুধু গান নয়, এক অনুভব।”

১০:৪০ ২৫ অক্টোবর ২০২৫

থাইল্যান্ডের সাবেক রানি সিরিকিত আর নেই

থাই রাজপ্রাসাদ জানিয়েছে, রাজা মাহা ভাজিরালংকর্ন তার মায়ের মরদেহের জন্য রাজকীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের নির্দেশ দিয়েছেন। রানির মরদেহ ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের দুশিত থ্রোন হলে শায়িত হবে এবং রাজপরিবার এক বছরের শোক পালন করবে।

১০:১৬ ২৫ অক্টোবর ২০২৫

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বিশ্বের শহরগুলোর মধ্যে চতুর্থ স্থানে

কল্যাণপুরে বাতাসের মান ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ (AQI ২১২), অন্য এলাকায় যেমন বেচারাম দেউড়ি (১৯৮), দক্ষিণ পল্লবী (১৮৭), ইস্টার্ন হাউজিং (১৭৯), গোড়ান (১৬৪), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৫৮), গুলশান গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৫) ও তেজগাঁও শান্তা ফোরাম (১৫৫) ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।

০৯:৫৪ ২৫ অক্টোবর ২০২৫

পিসিবি’র গুরুত্বপূর্ণ দায়িত্বে শান মাসুদ

বর্তমানে শান মাসুদ পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ড্র করেছে তার দল। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

০৯:৩৬ ২৫ অক্টোবর ২০২৫

সাম্প্রতিক সংঘাত বিশ্বকে অনিশ্চয়তার মুখে ফেলেছে: ড. ইউনূস

তিনি বলেন, “এই দিনটি হলো ভয় ও অভাবমুক্ত বিশ্ব গঠনের অঙ্গীকার পুনর্নবীকরণের সুযোগ। একইসঙ্গে জাতিসংঘের বহুপাক্ষিক সহযোগিতা ও ঐক্যের চেতনাকে পুনরুজ্জীবিত করার সময়।”

০৯:০৬ ২৫ অক্টোবর ২০২৫

সব সম্প্রদায় নিয়ে ‘রেইনবো নেশন’ গড়তে চায় বিএনপি: মির্জা ফখরুল

তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সংস্কৃতি বিকাশে সহায়তা করা হবে।”

০৮:৪২ ২৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজিত পণ্য রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

আইএমএফ জানায়, এশিয়ার দেশগুলোর রপ্তানির বড় বাজার ইউরোপ ও আমেরিকা। এসব অঞ্চলে রপ্তানির পাশাপাশি রেমিট্যান্স থেকেও দেশগুলো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। ফলে রপ্তানি ও প্রবাসী আয় উভয়ই আমদানি ব্যয় মেটাতে এবং বৈদেশিক মুদ্রার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

০৮:১৫ ২৫ অক্টোবর ২০২৫

এনসিপির সমন্বয় সভায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১

শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আর্থিক বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এক কর্মী ইউসুফ আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়।

২২:১০ ২৪ অক্টোবর ২০২৫

মৃত্যুহীন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৬৮ 

গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়নি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২,৯০১ জন রোগী চিকিৎসাধীন।

২১:৫৯ ২৪ অক্টোবর ২০২৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক পুলিশ, স্থানীয় উদ্যোগে বিয়ে

গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ইমরুল কায়েস। স্থানীয়দের চাপের কারণে পরবর্তীতে উভয়ের মধ্যে বিয়ে সম্পন্ন হয়।

২১:৪৫ ২৪ অক্টোবর ২০২৫

জাতিসংঘ মহাসচিব দৌড়ে আলোচনায় ড. ইউনূস

২০২৬ সালে আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষে নতুন জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এশিয়া থেকে নোবেলজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে, যদিও তার কার্যালয় বিষয়টিকে রটনা বলছে।

২১:২৯ ২৪ অক্টোবর ২০২৫

মালদ্বীপে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

মালদ্বীপে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সময়সীমা অমান্য করলে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

২১:১০ ২৪ অক্টোবর ২০২৫

সেপ্টেম্বরেই পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল ২ উপদেষ্টাকে

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একজন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অন্যজন সরকারে থাকতে চাওয়ায় রাজনৈতিক চাপ ও পুনর্গঠনের জল্পনা বেড়েছে।

২০:৪৯ ২৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানমুখী কুনার নদীতে বাঁধ নির্মাণ করবে আফগানিস্তান

আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানমুখী কুনার নদীতে বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছে, যা আঞ্চলিক জলনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। এই প্রকল্পে দেশীয় কোম্পানির মাধ্যমে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, পাকিস্তান ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে।

১৯:৫০ ২৪ অক্টোবর ২০২৫