News Bangladesh

২০০ আসনে একক প্রার্থী নির্ধারণের পথে বিএনপি

চলতি অক্টোবর মাসেই ২০০ আসনে একক প্রার্থী নির্ধারণ করবে বিএনপি। নির্বাচন প্রস্তুতি, জোট আলোচনা ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিষয়েও তথ্য দিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

১৯:০৪ ২৪ অক্টোবর ২০২৫

ভোজ্যতেলের দাম বাড়াতে সরবরাহে সংকটের কারসাজি

সরবরাহ সংকটের অজুহাতে ভোজ্যতেলের বাজারে কৃত্রিম ঘাটতি তৈরি করে মূল্যবৃদ্ধির চাপ দিচ্ছে রিফাইনাররা। অথচ আমদানি স্বাভাবিক, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম স্থিতিশীল।

১৮:১৭ ২৪ অক্টোবর ২০২৫

কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা প্রজ্ঞাপন স্থগিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন সরকার আপাতত স্থগিত করেছে। গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম জানিয়েছেন, রবিবার (২৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হবে।

১৭:৪১ ২৪ অক্টোবর ২০২৫

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে নারী-শিশুসহ ৪৪ জিম্মি উদ্ধার

কোস্ট গার্ড টেকনাফে মানব পাচারের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার করেছে। উদ্ধারকৃতরা নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে; আজ বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

১৬:৫২ ২৪ অক্টোবর ২০২৫

পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপে বাংলাদেশের নিন্দা

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তিকরণবিষয়ক খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাব ২৩৩৪-এর স্পষ্ট লঙ্ঘন।

১৬:১৬ ২৪ অক্টোবর ২০২৫

পশ্চিম তীর সংযুক্তিকরণ বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়ার পর ফিলিস্তিনের পশ্চিম তীরের জুদেয়া ও সামারিয়া অঞ্চলকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা সংক্রান্ত বিলের কার্যক্রম স্থগিত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন— এ বিল কার্যকর হলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে।

১৫:২৪ ২৪ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে ৩.৭ মাত্রার ভূমিকম্প

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আফগানিস্তানে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি দেশটিতে আঘাত হানা চতুর্থ ভূমিকম্প, তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

১৫:০৭ ২৪ অক্টোবর ২০২৫

রাজধানীর বাজারে উঠছে শীতের সবজি, দাম এখনও চড়া

কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে, এখন কেজিপ্রতি ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। ছোট আকারের ফুলকপি ও বাঁধাকপি মিলছে ৪০–৫০ টাকায়। ডিমের দামও কিছুটা কমেছে — লাল ডিম ডজনপ্রতি ১৩০ এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

১৪:৫৯ ২৪ অক্টোবর ২০২৫

গাজায় খাদ্য সংকট এখনও ‘বিপর্যয়কর’: ডব্লিউএইচও

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বরাতে সংবাদমাধ্যমটি জানায়, প্রতিদিন দুই হাজার টন ত্রাণ সরবরাহের লক্ষ্য থাকলেও বর্তমানে মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় প্রবেশ করছে। কারণ, ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা মাত্র দুটি প্রবেশপথ খোলা রয়েছে।

১৪:৪৩ ২৪ অক্টোবর ২০২৫

রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের ২২ দিনেই এলো ১৯২ কোটি ডলার

তিনি আরও জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি।

১৪:২২ ২৪ অক্টোবর ২০২৫

নির্বাচনে আ. লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রেস সচিব

‘না ভোট’ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “যেখানে একজন প্রার্থী থাকবেন, সেখানেও না ভোট হবে। এটি আরপিওতে (RPO) উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হতে পারবে না।”

১৪:০০ ২৪ অক্টোবর ২০২৫

নারী কর্মী খুঁজছে বিক্রয় ডটকম

প্রতিষ্ঠানটি ‘টেলি সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৯ নভেম্বর।

১৩:৩৫ ২৪ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

তবে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

১৩:১৪ ২৪ অক্টোবর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিরা আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য আবেদন করেছিলেন। এরপর দূতাবাস লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত, স্থানীয় কর্তৃপক্ষ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।

১২:৫১ ২৪ অক্টোবর ২০২৫

নরসিংদীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

স্বজনরা জানান, তারা রাতে মাধবদী থেকে রাইনাদী এলাকায় ইজিবাইকে যাচ্ছিলেন। এই সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। একজন ঘটনাস্থলেই মারা যান, গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

১২:২৫ ২৪ অক্টোবর ২০২৫

১৫ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপ

মেটা জানিয়েছে, ডেস্কটপ অ্যাপ বন্ধের পর স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ওয়েব সংস্করণে পুনর্নির্দেশ করা হবে। হেল্প পেইজে বলা হয়েছে, ডিপ্রেকেশন প্রক্রিয়া শুরু হলে ইন-অ্যাপ নোটিফিকেশন দেওয়া হবে এবং আরও ৬০ দিনের মধ্যে অ্যাপ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। মেটা পরামর্শ দিয়েছে, অ্যাপ আনইনস্টল করে ওয়েব সংস্করণে অভ্যস্ত হওয়া।

১১:৫৪ ২৪ অক্টোবর ২০২৫

কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প

এই ঘোষণার আগে ট্রাম্প কানাডার পণ্য আমদানির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তবে ইউএসএমসিএ (USMCA)—মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির আওতাভুক্ত পণ্যের জন্য তিনি ছাড়ের অনুমতি দেন।

১১:২৪ ২৪ অক্টোবর ২০২৫

আবার বাবা হতে চলেছেন রাম চরণ

ভিডিওতে দেখা যায়, পরিবারের সবাই একটি পূজা-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেখানে শিশুর পায়ের ছাপ দেখে ভক্তরা ধারণা করছেন, শিগগিরই পরিবারে আসছে নতুন সদস্য। ভিডিওটির ক্যাপশনে উপাসনা লেখেন, “এই দীপাবলির আনন্দ দ্বিগুণ, ভালোবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ, শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা।”

১০:৫২ ২৪ অক্টোবর ২০২৫

কালীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিএনপি`র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই জনসভার আয়োজন করে কালীগঞ্জ উপজেলা বিএনপি। এই জনসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সনাতন ধর্মালম্বী শতাধিক আওয়ামী লীগের সমর্থকও বিএনপিতে যোগদান করেন। জনসভার প্রধান অতিথি জেলা বিএনপি`র সহ-সভাপতি ও লালমনিরহাট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুলের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

১০:২৫ ২৪ অক্টোবর ২০২৫

টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথে প্রাণ গেল মা-মেয়ের

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা পরিবারসহ সেঁজুতি ট্রাভেলসের বাসে করে রওনা হন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মা–মেয়ের মৃত্যু হয়।

১০:০৯ ২৪ অক্টোবর ২০২৫

জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

তবে এই ম্যাচ আয়োজন নিয়ে কিছুটা ভেন্যু-সংক্রান্ত শঙ্কা ছিল। কারণ একই সময়ে (৮–১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, যেখানে ৩০টিরও বেশি দেশ অংশ নেবে।

০৯:৫০ ২৪ অক্টোবর ২০২৫

ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এসি বাসে আগুন, নিহত ২০

পুলিশের বরাতে প্রতিবেদনে জানায়, বেঙ্গালুরু থেকে হায়দরাবাদগামী কাভেরী ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে যায়, যা মুহূর্তেই পুরো বাসে ছড়িয়ে পড়ে।

০৯:২৭ ২৪ অক্টোবর ২০২৫

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর গুজব

বৃহস্পতিবার (২৪ অক্টবোর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গে আছেন। কিছুদিন আগে তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্বও পালন করছেন। তার পদত্যাগের খবর সম্পূর্ণ অসত্য।”

০৯:০৭ ২৪ অক্টোবর ২০২৫

ভারতকে সম্মান করতে চাই, একইভাবে সম্মান প্রত্যাশা করি: জামায়াত আমির

ভারত প্রসঙ্গে জামায়াতের অবস্থান তুলে ধরে শফিকুর রহমান বলেন, “ভারত বাংলাদেশের চেয়ে ২৬ গুণ বড় দেশ। তাদের সম্পদ ও জনশক্তি অনেক বেশি। আমরা তাদের অবস্থানকে বিবেচনায় রেখে সম্মান দিতে চাই। তবে আমাদের ছোট ভূখণ্ড ও ১৮ কোটি মানুষের এই দেশটিকেও তারা সম্মান করবে—এটাই আমাদের প্রত্যাশা। এতে দুই প্রতিবেশীই ভালো থাকবে এবং একে অপরের কারণে বিশ্ব দরবারে সম্মানিত হবে।”

০৮:৪৫ ২৪ অক্টোবর ২০২৫