শেখ হাসিনাসহ ২৬১ পলাতকদের তালিকা প্রকাশ করে পত্রিকায় বিজ্ঞপ্তি
‘জয় বাংলা ব্রিগেড’ রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৬১ জন আসামিকে পলাতক ঘোষণা করে আদালতের নির্দেশে ডেইলি স্টার ও আমার দেশ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি। এই মামলায় মোট ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং সিআইডি জানিয়েছে মামলাটি এখন আদালতের পরবর্তী কার্যক্রমের জন্য প্রস্তুত।১৬:৪৫ ৩১ অক্টোবর ২০২৫
আশুলিয়ায় নাট্য অভিনেতার বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার
ঢাকার আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুনসহ চারজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।১৫:১০ ৩১ অক্টোবর ২০২৫
১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যা দেশের জন্য সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটিই করবেন।”১৪:৫৯ ৩১ অক্টোবর ২০২৫
মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা শিকারে নিষেধাজ্ঞা
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষায় ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সাগর–নদীতে জাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। পটুয়াখালীতে অবরোধকালীন ৮৯ হাজার জেলে ভিজিএফ কর্মসূচিতে চাল সহায়তা পাবেন, চলবে যৌথ অভিযান।১৪:৫০ ৩১ অক্টোবর ২০২৫
নরম ও কোমল ঠোঁট পেতে রাতে করুন এই যত্নগুলো
সুন্দর, কোমল আর আকর্ষণীয় ঠোঁট পেতে তাই দরকার নিয়মিত যত্ন। বিশেষ করে রাতে কিছু সহজ নিয়ম মেনে চললেই ঠোঁট থাকবে নরম ও নমনীয়। কীভাবে পাবেন এমন ঠোঁট, জেনে নিন কিছু কার্যকর উপায়-১৪:৪৪ ৩১ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই, নির্বাচনের দিনই গণভোট হবে। অন্তর্বর্তী সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তিনি জাতীয় সরকার ও সংস্কারের পক্ষে অবস্থান জানান।১৪:৩৭ ৩১ অক্টোবর ২০২৫
৫০ জনকে চাকরি দিচ্ছে শপআপ
প্রতিষ্ঠানটি ‘বিক্রয় প্রতিনিধি’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৯ নভেম্বর।১৪:২০ ৩১ অক্টোবর ২০২৫
এক মাস করা হলো সৌদিতে ওমরাহ ভিসার মেয়াদ
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ওমরাহ ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো যাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন, তাহলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভিসা ব্যবস্থাপনা সহজতর করতে এবং ওমরাহযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সরল করতে।১৩:৫৯ ৩১ অক্টোবর ২০২৫
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি
স্থানীয় আশিকুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি। খাইরুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে কচাকাটা বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।১৩:৩৬ ৩১ অক্টোবর ২০২৫
ইবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ গ্রেফতার
জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঢাকার মগবাজার রেলগেট এলাকায় একটি মিছিলের উদ্দেশ্য সমবেত হয়। এসময় সংগঠনটির ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসি ইউনিট১৩:১৯ ৩১ অক্টোবর ২০২৫
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত
অফিস আদেশে বলা হয়েছে, হাইকোর্টে দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বরের পরিপত্রটি ৩ মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না।১৩:০০ ৩১ অক্টোবর ২০২৫
প্রতারণাকে ‘না’ বলছি: রুমিন ফারহানা
জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি কী করবে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “সরকার যদি নির্বাচন নির্ধারিত হওয়ার আগে গণভোটের সিদ্ধান্ত নেয়, তবে দলের আলাপ-আলোচনার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”১২:৩৩ ৩১ অক্টোবর ২০২৫
আসুস উন্মোচন করল এক্সপার্ট সিরিজের ল্যাপটপ ও ডেস্কটপ পিসি
আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট মি. রেক্স লি বলেন, “বাংলাদেশে এক্সপার্ট সিরিজ চালু করার মাধ্যমে আমরা আধুনিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ ও ভবিষ্যতমুখী প্রযুক্তি সরবরাহ করতে চাই।”১২:১৩ ৩১ অক্টোবর ২০২৫
নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে প্রাণ গেল ২ যাত্রীর
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকল হয়ে পড়া ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশা অন্ধকারে ট্রাকটিকে দেখতে না পেয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।১১:৪৮ ৩১ অক্টোবর ২০২৫
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
এ বছর এনবিআর এক বিশেষ আদেশে জানিয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, মৃত করদাতার আইনগত প্রতিনিধি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে অব্যাহতি প্রাপ্তরাও চাইলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।১১:১৮ ৩১ অক্টোবর ২০২৫
পদক্ষেপ বাংলাদেশ -এর সভাপতি বাদল চৌধুরী, সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ
কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি বাদল চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি মিতালী হোসেন, মির্জা মাহবুব সুলতান বেগ, আরজু পারভেজ টিটু ও জহিরুল হক সরকার। সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ সাঈদ। সিনিয়র যুগ্ম সম্পাদক মুক্তা পীযুষ; যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ শাকিল ও মাহবুবা লাকী।১০:৫৫ ৩১ অক্টোবর ২০২৫
কনসার্ট মাতিয়ে হাসপাতালে মালাইকা অরোরা
প্রশ্ন উঠেছে, কনসার্টের পর এত সুস্থ ও স্বাভাবিক দেখানো মালাইকা হঠাৎ হাসপাতালে কেন? কেউ বলছেন, তিনি হয়তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছেন। আবার কেউ মনে করছেন, অতিরিক্ত নাচানাচির কারণেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী।১০:৪৭ ৩১ অক্টোবর ২০২৫
সাকিব ইস্যুতে সুর নরম বিসিবির
চট্টগ্রামে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় সাকিবের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অনেক দর্শক মাঠে প্রবেশ করেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এ নিয়ে গ্যালারিতে সংঘর্ষের ঘটনাও ঘটে, যা পরে থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।১০:২৬ ৩১ অক্টোবর ২০২৫
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
তিনি বলেন, “আগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার চলছে—তার ব্যবহৃত বাসভবনকেই জুলাই জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে।”০৯:২৯ ৩১ অক্টোবর ২০২৫
‘জুলাই যোদ্ধা’র গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন
আবেদনপত্রে আবরার নাদিম উল্লেখ করেন, জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে তিনি আহত হয়েছিলেন। তবে দুঃখের সঙ্গে লক্ষ্য করছেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করলেও এক বছরের বেশি সময়েও কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অসংগতিমূলক কর্মকাণ্ড ক্রমেই স্পষ্ট হচ্ছে।০৯:০৪ ৩১ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান
তুরস্ক ও কাতার সরকার পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনায় অংশগ্রহণের প্রশংসা করে জানায়, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।০৮:৪১ ৩১ অক্টোবর ২০২৫
সোনার দাম ভরিতে কমলো ২ হাজার ৬১৩ টাকা
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।০৮:২৪ ৩১ অক্টোবর ২০২৫
গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
দীর্ঘদিন আলাপ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল, এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে১৮:৫৩ ৩০ অক্টোবর ২০২৫
এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৯২৮ জন, মোট মৃত্যু ২৭৮
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের বয়স ২৩ থেকে ৫০ বছর।১৮:২২ ৩০ অক্টোবর ২০২৫
























