News Bangladesh

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ১,১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ এবং শনাক্ত রোগী ৭২,৮২২ জনে দাঁড়িয়েছে।

১৭:৫৩ ৩ নভেম্বর ২০২৫

চীনের নতুন করনীতিতে বিশ্ববাজারে স্বর্ণের দাম পতন

চীনের খুচরা বিক্রেতাদের ভ্যাট ছাড় বাতিলের সিদ্ধান্তে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন নীতিতে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় শেয়ার ও স্বর্ণবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

১৬:১৬ ৩ নভেম্বর ২০২৫

ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামি

 অধিকতর তদন্তের জন্য মামলাটি ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। যারা পোস্ট করেছেন, অশালীন মন্তব্য করেছেন, পোস্ট শেয়ার করেছেন এবং পরবর্তীতেও যারা এভাবে ছবি বিকৃত করে প্রচার করবে সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে

১৫:৩৭ ৩ নভেম্বর ২০২৫

মোহাম্মদপুরে বিস্ফোরক ও অস্ত্রসহ বুনিয়া সোহেলের ড্রাইভার আটক

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় বিস্ফোরক, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের ড্রাইভার সজিবকে, যার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

১৫:২৯ ৩ নভেম্বর ২০২৫

ধর্মভিত্তিক দলের সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল

আগের বিধিমালায় শিক্ষক পদ চারটি ক্যাটাগরিতে ভাগ করা হলেও সংশোধিত সংস্করণে রাখা হয়েছে দুটি। সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালায় নেই

১৫:১৪ ৩ নভেম্বর ২০২৫

ডিএসসিসির নতুন প্রশাসক মাহমুদুল হাসান

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগ পাওয়া প্রশাসক মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।

১৪:৫৮ ৩ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালান হিসেবে গত ২৫ অক্টোবর দেশে এসেছিল ৫৬ হাজার ৯৫৯ টন গম।

১৪:৩৭ ৩ নভেম্বর ২০২৫

প্রবাসী ও বন্দীরাও ভোট দিতে পারবেন: সিইসি

সিইসি বলেন, “আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রায় ১০ লাখ লোক নির্বাচনের কাজে নিয়োজিত থাকবেন। সাধারণত দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেরাই ভোট দিতে পারেন না। এবার আমরা উদ্যোগ নিয়েছি যেন তারাও ভোট দিতে পারেন। একটি বিশেষ অ্যাপ চালু করা হবে, যার মাধ্যমে রেজিস্ট্রেশন শেষে তাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে, এবং গাইডলাইন অনুযায়ী তারা ভোট দিতে পারবেন।”

১৪:১২ ৩ নভেম্বর ২০২৫

স্টারলিংককে অধিক সুবিধা দেওয়ার কারণ জানতে চায় আইএসপিএবি

সরকার একদিকে ইন্টারনেটের দাম কমানোর কথা বলছে, অন্যদিকে নিজেরা দাম বাড়াচ্ছে। স্টারলিংকের জন্য সরকার লাইসেন্স ফি ধরেছে ১০ হাজার ডলার, অর্থাৎ ১২ লাখ টাকা। কিন্তু দেশের আইএসপিদের জন্য তা ২৫ লাখ টাকা ধরা হয়েছে

১৩:৫১ ৩ নভেম্বর ২০২৫

এক সপ্তাহের মধ্যে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান সরকারের

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো প্রতিকূল সময়ে বহু আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই তারা নিজেদের মধ্যে আলোচনা করে সরকারকে একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে- এটাই সরকারের প্রত্যাশা।”

১৩:৪২ ৩ নভেম্বর ২০২৫

মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে: ডিএমটিসিএল এমডি

ডিএমটিসিএল এমডি স্বীকার করেন, লাইন-১ প্রকল্পে বর্তমানে প্রকল্প পরিচালক নেই। দ্রুতই চার থেকে পাঁচজন নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

১৩:১৭ ৩ নভেম্বর ২০২৫

শিগগিরই আমাদের সারা বছরের একটা আমলনামা প্রকাশ করা হবে: বিডা চেয়ারম্যান

একটি ফরেইন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ফটোকার্ড শেয়ার করে আশিক চৌধুরী লেখেন, “বাংলাদেশের সবচেয়ে বড় গুণ হলো শত প্রতিকূলতার সত্ত্বেও বাউন্স ব্যাক করার অদ্ভুত ক্ষমতা। সাধারণত গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, কিন্তু আমরা উল্টোটাই দেখছি। সঠিক অর্থনৈতিক নীতি প্রয়োগ, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থার আন্তরিকতা, প্রাইভেট সেক্টরের অদম্য স্পৃহা-সবার সম্মিলিত প্রচেষ্টায় এফডিআই বৃদ্ধি পেয়েছে।”

১২:৫২ ৩ নভেম্বর ২০২৫

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

রাজ্য পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের প্রভাবে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে, যার ফলে বহু মানুষ হতাহতের শিকার হন।

১২:৩১ ৩ নভেম্বর ২০২৫

প্রবাসী সদস্যদের জন্য বিএনপি চালু করলো অনলাইন পেমেন্ট গেটওয়ে

তারেক রহমান বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা দলের সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবেন। এটি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।”

১১:৩৮ ৩ নভেম্বর ২০২৫

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১০, আহত ২৬০

স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফ শহরের কাছেই এর উপকেন্দ্র ছিল। রাজধানী কাবুলেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

১১:০৩ ৩ নভেম্বর ২০২৫

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব

বিলকিস জাহান রিমি, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। মো. শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হয়েছেন।

১০:৩৩ ৩ নভেম্বর ২০২৫

ডিপফেইক শনাক্তে ইউটিউবের নতুন টুল ‘লাইকনেস ডিটেকশন’

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সদস্যদের জন্য পরীক্ষামূলকভাবে টুলটি চালু করা হয়েছে। এতে অংশ নিতে ব্যবহারকারীদের সরকারি পরিচয়পত্র ও ভিডিও সেলফি জমা দিতে হবে, যাতে ইউটিউব তাদের মুখমণ্ডলের রেফারেন্স হিসেবে তথ্য সংগ্রহ করতে পারে।

১০:১৬ ৩ নভেম্বর ২০২৫

বিপিএলে বাদ তিন প্রতিষ্ঠান, দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা

বাছাই পর্বে বাদ পড়েছে এসকিউ স্পোর্টস, মাইন্ড ট্রি এবং বাংলামার্ক গ্রুপ। এর মধ্যে এসকিউ স্পোর্টসই ছিল পূর্বে তিন মৌসুম বিপিএলে খেলা ‘চিটাগং কিংস’-এর মালিক প্রতিষ্ঠান। খেলোয়াড় ও কর্মকর্তাদের বকেয়া পরিশোধ না করায় এবার তাদের আবেদন বাতিল করেছে বিসিবি।

০৯:৫৩ ৩ নভেম্বর ২০২৫

সম্পর্ক মানে নিয়ন্ত্রণ নয়, বোঝাপড়া ও বন্ধুত্ব: মিথিলা

উপস্থাপিকা যখন জানতে চান, “মিথিলা কী শিখেছেন সম্পর্ক থেকে?”, তখন তিনি বলেন, “সন্তানের সঙ্গে সম্পর্ক থেকে আমি সবচেয়ে বেশি শিখেছি। আমরা অনেক সময় ভাবি ছোট শিশুরা কিছুই বোঝে না, তাদের কোনো মতামত বা প্রাইভেসি থাকা উচিত না— সব বাবা-মাকেই জানতে ও নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু বিষয়টি এমন নয়।”

০৯:৩২ ৩ নভেম্বর ২০২৫

স্বরাষ্ট্র-পররাষ্ট্র অনুমতি দিলে জাকির আসবেন: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা আরও বলেন, “জাকির সাহেবকে আনতে আগ্রহী একটি দল আমাদের সঙ্গে দেখা করেছে। আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, এটা আমার এখতিয়ারে পড়ে না। বিদেশি কোনো অতিথি এলে সেটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই ডিল করে।”

০৯:০২ ৩ নভেম্বর ২০২৫

উত্তর আফগানিস্তানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ভূমিকম্পের পর আতঙ্কে অনেক মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, রাতের অন্ধকারে আতঙ্কগ্রস্ত লোকজন ঘর থেকে দৌড়ে বাইরে চলে আসে।

০৮:৪১ ৩ নভেম্বর ২০২৫

মনোনয়ন বণ্টনে ঐক্যের আহ্বান তারেক রহমানের

তিনি জানান, ৩০০ আসনে একাধিক ও যোগ্য প্রার্থী থাকলেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরও গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়া হবে।

০৮:১৮ ৩ নভেম্বর ২০২৫

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা, সিদ্ধান্ত বাংলা একাডেমির

বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে গ্রন্থমেলার সময় নির্ধারণে সমিতির প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়। সমিতি বেশ কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করে, পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও বিবেচনা করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২১:৫৯ ২ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন সোমবার

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে।

২১:৪১ ২ নভেম্বর ২০২৫