আরপিও সংশোধন অধ্যাদেশে ভোটার প্রতি নির্বাচনি ব্যয় সীমা ১০ টাকা
মূল সংশোধনসমূহ: আরপিও অনুচ্ছেদ ৪৪: প্রার্থীর নির্বাচনি ব্যয় ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা নির্ধারণ। অনুচ্ছেদ ১৩: মনোনয়নপত্র জমার সময় জামানতের পরিমাণ বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করা হয়েছে, যা আগে ছিল ২০ হাজার টাকা।১১:৫৬ ৪ নভেম্বর ২০২৫
এনসিপির ১০ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলটির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠপর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচারণা, এবং প্রশিক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনার জন্য ‘কেন্দ্রীয়১১:২৩ ৪ নভেম্বর ২০২৫
অ্যামাজনের সঙ্গে ৩৮ বিলিয়ন ডলারের চুক্তিতে ওপেনএআই
চুক্তি অনুযায়ী, ওপেনএআই ২০২৬ সালের শেষ নাগাদ অ্যামাজনের নির্ধারিত কম্পিউটিং সক্ষমতা ব্যবহার শুরু করবে, যা ২০২৭ সালের পর আরও বাড়ানো হতে পারে। এ লক্ষ্যে অ্যামাজন স্থাপন করছে শত-সহস্র এনভিডিয়া চিপ, যার মধ্যে থাকবে সর্বাধুনিক GB200 ও GB300 AI অ্যাক্সিলারেটর।১১:০৪ ৪ নভেম্বর ২০২৫
ওজন কমানোর পরও শরীর নিয়ে লজ্জা পেতাম: সোনাক্ষী সিনহা
তিনি বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন ওজন কমাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। ৩০ কেজি কমিয়েছি, তবুও কেউ সন্তুষ্ট হয়নি। এখন ভাবি- সব চুলোয় যাক! যদি কেউ আমার কাজ না দেখে কেবল শরীর নিয়ে সমালোচনা করে, সেটি তাদেরই সমস্যা।”১০:৩৫ ৪ নভেম্বর ২০২৫
জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি
এর আগে ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। ওই বৈঠকে বিএনপি জোট প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিষয়ে আপত্তি তুললেও, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০ ধারার এই সংশোধন বহাল রাখার দাবি জানায়।১০:১০ ৪ নভেম্বর ২০২৫
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যদি নির্বাচন করি, তাহলে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ব।”০৯:৪৪ ৪ নভেম্বর ২০২৫
নারী ক্রিকেটারদের বেতন বাড়ালো বিসিবি
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য অতিরিক্ত ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।০৯:২৫ ৪ নভেম্বর ২০২৫
শিগগিরই দলীয় প্রার্থী ঘোষণা করবে জামায়াতে ইসলামি: ডা. শফিকুর রহমান
পবিত্র উমরা পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করে দেশে ফেরেন জামায়াত আমির। এসময় তিনি নির্বাচন কমিশনের প্রতি প্রবাসীদের ভোটাধিকার রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান।০৮:৫৯ ৪ নভেম্বর ২০২৫
১৫ বছর ধরে বন্ধী জীবন পার করছেন সোহেল
ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের টাঙ্গাইল্যা চালা এলাকার। সোহেলের জীবন যেন এক কষ্টের সিন্দুক। বাবা আব্দুল আজিজ মারা গেছে ছয় বছর আগে। বৃদ্ধ মা রোবিয়া বেগমের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। ২১ বছর আগে বোনের স্বামী মারা যাওয়ায়, সেও চলে এসেছে বাবার বাড়িতে। বর্তমানে পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায়, মানবেতর জীবনযাপন করছে সোহেলের পরিবার।০৮:৩৭ ৪ নভেম্বর ২০২৫
বিএনপির কে কোন আসনে মনোনয়ন পেলেন
মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে লড়বেন ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে।০৮:১৪ ৪ নভেম্বর ২০২৫
মোহাম্মদপুরে প্রেমের ফাঁদে যুবক অপহরণ, নারীসহ গ্রেফতার ৭
মোহাম্মদপুরে এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা হয়। নারীসহ সাতজনকে গ্রেফতার করে পুলিশ, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।২১:৫৮ ৩ নভেম্বর ২০২৫
বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নেই রিজভী
বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। খালেদা জিয়া তিনটি ও তারেক রহমান একটি আসনে লড়বেন, তবে রুহুল কবীর রিজভীর নাম নেই তালিকায়।২১:৩৯ ৩ নভেম্বর ২০২৫
ঢাকায় তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্ক–বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের প্রতিনিধিরা। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত হয়।২১:২২ ৩ নভেম্বর ২০২৫
ভারতে আইএইচপিএল টুর্নামেন্ট, গেইল-থিসারাদের রেখে উধাও আয়োজক
ভারতের শ্রীনগরে অনুষ্ঠিত ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) হঠাৎ বাতিল হয়ে পড়ে চরম বিশৃঙ্খলায়। আয়োজকেরা পালিয়ে যাওয়ায় ক্রিস গেইল, থিসারা পেরেরা ও অন্যান্য বিদেশি ক্রিকেটাররা হোটেল বিল ও পারিশ্রমিক ছাড়াই বিপাকে পড়েছেন।২০:৪৭ ৩ নভেম্বর ২০২৫
মনোনয়ন তালিকায় নেই রুমিন ফারহানা
বিএনপি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬ আসনে প্রার্থী রাখা হয়নি, ব্যারিস্টার রুমিন ফারহানার নামও তালিকায় নেই।২০:০৪ ৩ নভেম্বর ২০২৫
কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নয়া মানুষ’
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবন ও মানবিকতা উপজীব্য করে নির্মিত ‘নয়া মানুষ’ চলচ্চিত্র শান্তি, ধর্মীয় সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেয়। আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণের মাধ্যমে এটি বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে পরিচিত করছে।১৯:২৪ ৩ নভেম্বর ২০২৫
ঢাকায় বিএনপির টিকিট পেলেন যারা
বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে ঢাকার ১৩টি আসনের নাম প্রকাশিত হয়েছে। গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন।১৮:৫৭ ৩ নভেম্বর ২০২৫
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। খালেদা জিয়া, তারেক রহমানসহ শীর্ষ নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।১৮:৪২ ৩ নভেম্বর ২০২৫
১ ট্রিলিয়ন ডলারে এআই পাওয়ারহাউস হবে সৌদি আরব
সৌদি আরব ‘হিউমেইন’ প্রকল্পের মাধ্যমে ১ ট্রিলিয়ন ডলারের এআই ও ডেটা সেন্টার নেটওয়ার্ক তৈরি করছে। দেশটি যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় বৃহত্তম এআই বাজারে পরিণত হওয়ার লক্ষ্যে প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে।১৮:২৯ ৩ নভেম্বর ২০২৫
ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে১৮:২৮ ৩ নভেম্বর ২০২৫
ডিজিটাল শাটডাউনের শঙ্কা আইএসপি ব্যবসায়ীদের
“সারা দেশ থেকে হাজারো আইএসপি ব্যবসায়ী বিটিআরসির সামনে অবস্থান নিয়েছেন, নতুন খসড়া গাইডলাইনের ভ্যাট ও লাইসেন্স ফি বৃদ্ধির বিরোধ জানিয়ে। তারা দাবি করেছেন, নীতি সংশোধন না হলে ইন্টারনেটের দাম বাড়বে এবং দেশ ডিজিটালি শাটডাউন হতে পারে।১৮:১০ ৩ নভেম্বর ২০২৫
বগুড়া-৬ আসনে মনোনয়ন পেলেন তারেক রহমান
ফখরুল বলেন, `দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেবব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন পেতে যাচ্ছি। জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের সকল ইউনিয়ন কাজ করছে১৮:১০ ৩ নভেম্বর ২০২৫
সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় দুঃখিত প্রকাশ করলেন সালাম
‘সালাম ভাই সিনিয়র নেতা। উনি আমাকে চেনেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঘটনাটি ঘটে গেছে। আমি নিজেও কিছু মনে করিনি কিন্তু যেভাবে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তাতে সালাম ভাইয়ের সম্মান নষ্ট হয়েছে, আমারও সম্মান নষ্ট হয়েছে।’১৮:০৫ ৩ নভেম্বর ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু এবং ১,১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ এবং শনাক্ত রোগী ৭২,৮২২ জনে দাঁড়িয়েছে।১৭:৫৩ ৩ নভেম্বর ২০২৫
























