News Bangladesh

কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের নিহত ৫

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে চার নারী ও একটি শিশু রয়েছেন। আহত হয়েছেন আরও দুজন, যাদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

১২:১৮ ৫ নভেম্বর ২০২৫

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

১১:৫৪ ৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি

মামদানি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেন। তিনি ‘সাশ্রয়ী জীবনযাপন’ এই মূল বার্তা নিয়ে নির্বাচনে অংশ নেন এবং নিউইয়র্কবাসীর আস্থা অর্জন করেন।

১১:১৯ ৫ নভেম্বর ২০২৫

বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধুমাত্র অনার্স কোর্স চালু রয়েছে সেখানে সর্বোচ্চ ৫ জন শিক্ষক এমপিওভুক্ত হবেন। আর অনার্সের পাশাপাশি মাস্টার্স কোর্স চালু থাকলে সেই কলেজে সর্বোচ্চ ৭ জন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।

১০:৫৩ ৫ নভেম্বর ২০২৫

অবশেষে বাগদানের আংটি নিয়ে প্রকাশ্যে রাশমিকা

জগপতিবাবুর প্রশ্নে- বিজয় কি শুধুই বন্ধু, নাকি জীবনের বিশেষ কেউ- উত্তরে তিনি সরাসরি কিছু না বলে বলেন, “আমার আঙুলের সব আংটিই গুরুত্বপূর্ণ, তবে একটি আমার খুব প্রিয়- এর পেছনে একটি বিশেষ ইতিহাস আছে।”

১০:২৬ ৫ নভেম্বর ২০২৫

আজ রাতেই দেখা যাবে বছরের সবচেয়ে বড় সুপারমুন

চাঁদ পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে বলে কখনো কাছাকাছি (পেরিজি) আবার কখনো দূরে (অ্যাপোজি) অবস্থান করে। চাঁদ যখন পেরিজিতে থাকে এবং সেই সময় পূর্ণিমা ঘটে, তখন সেটিই ‘সুপারমুন’ নামে পরিচিত। এ সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল, যা সাধারণ পূর্ণিমার চেয়ে অনেক কম।

১০:০০ ৫ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, এনসিপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের নুরুল হক নুরসহ গণতন্ত্রপন্থী নেতাদের ঐক্যবদ্ধভাবে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করছে।

০৯:৩৩ ৫ নভেম্বর ২০২৫

বিসিবি থেকে পদত্যাগ করছেন সালাহউদ্দিন

সালাহউদ্দিনের সঙ্গে বিসিবির বর্তমান চুক্তি রয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে জানা গেছে, আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হবে জাতীয় দলের সঙ্গে তার শেষ দায়িত্ব। ধারণা করা হচ্ছে, আজই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।

০৮:৫৯ ৫ নভেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্নিগ্ধের যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।

০৮:৪২ ৫ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে জাকির নায়েকের বাংলাদেশে আসার অনুমতি নেই

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিতে জাকির নায়েককে আমন্ত্রণ জানিয়েছিল। এছাড়া ঢাকার বাইরেও তার যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তার সফর ঘিরে সম্ভাব্য বিশাল জনসমাগমের কারণে নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

০৮:২৩ ৫ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

গত একদিনে (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ঢাকা বিভাগে (সিটি

১৮:০৩ ৪ নভেম্বর ২০২৫

ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ফিলিপাইনে অন্তত ২৬ জনের মৃত্যু

নিহত ২৬ জনের মধ্যে ২১ জনই সেবু প্রদেশের বাসিন্দা, যেখানে একাধিক শহর পানিতে তলিয়ে গেছে। সেবুর তালিসায় সিটির ভিডিওতে দেখা গেছে, পুরো এলাকাই পানির নিচে, কেবল ঘরের ছাদ দৃশ্যমান

১৮:০০ ৪ নভেম্বর ২০২৫

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর)

১৭:৪৮ ৪ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৬ 

সিএনজিটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা তিন যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও একজন যাত্রী মারা যায়

১৬:৪১ ৪ নভেম্বর ২০২৫

এনসিপিসহ তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত: ইসি সচিব

ইসি সচিব বলেন, ১৪৩টি আবেদন এসেছিল। ২২ দলের তদন্ত হয়েছে। এরপর সাতটি দল কোয়ালিফাই করেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত হবে

১৫:৪৯ ৪ নভেম্বর ২০২৫

সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৪ নেতা বহিষ্কার

বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মো. মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন

১৫:৩৯ ৪ নভেম্বর ২০২৫

২০তম বিডিনগ সম্মেলন সিলেটে, নিবন্ধন চলছে

বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব বলেন, এবারের কারিগরি কর্মশালায় তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। ১. নেটওয়ার্ক অ্যান্ড ডিএনএস সিকিউরিটি, ২. ভার্চুয়ালাইজেশন উইথ প্রক্সমক্স, ৩ অ্যাডভান্স রাউটিং উইথ মাইক্রোটিক

১৫:২০ ৪ নভেম্বর ২০২৫

বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি আদানি পাওয়ারের

চিঠিতে বলা হয়েছে, বিপিডিবি এখনো ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেনি, যার মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির নিজস্ব স্বীকৃত বিল। একাধিক চিঠি ও যোগাযোগের পরও পাওনা মেটানো না হওয়ায় কোম্পানি পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের (পিপিএ) ১৩.২(i)(i) ও (ii) ধারার অধীনে সরবরাহ বন্ধের অধিকার প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

১৫:১৫ ৪ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে: মাহফুজ আলম

তিনি আরও জানান, ইতোমধ্যে আরও অনেকের বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে। যারা ছাত্র-জনতাকে হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। পরবর্তী সরকার এ বিচার কার্যক্রম এগিয়ে নেবে বলেও জানান তিনি।

১৪:৪৯ ৪ নভেম্বর ২০২৫

সাগরে আবার লঘুচাপ, ২ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আজ চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানেও বৃষ্টি হতে পারে।

১৩:২৬ ৪ নভেম্বর ২০২৫

ঢাকায় চাকরি দেবে যমুনা গ্রুপ

প্রতিষ্ঠানটি ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ নভেম্বর।

১২:৫৭ ৪ নভেম্বর ২০২৫

নেপালে তুষারধসে প্রাণ গেল ৭ পর্বতারোহীর

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং-রির বেজক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৫ জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজক্যাম্পে ফিরে যায় ৫ নেপালি গাইড। তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা।

১২:৩৪ ৪ নভেম্বর ২০২৫

৪৮ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন

তিনি বলেন, `নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।`

১২:১৯ ৪ নভেম্বর ২০২৫

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত-বিএনপি প্রতিদ্বন্দ্বি আপন দুই ভাই

বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ উভয় দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন আপন দুই ভাই। ফলে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা

১২:০০ ৪ নভেম্বর ২০২৫