News Bangladesh

চট্টগ্রামে গুলিতে আহত বিএনপি প্রার্থী, ফখরুলের নিন্দা ও ক্ষোভ

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ, নিহত হয়েছেন এক কর্মী। ঘটনায় গভীর নিন্দা জানিয়ে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২১:৫০ ৫ নভেম্বর ২০২৫

প্রতারণার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা

তানজিন তিশার বিরুদ্ধে ২৮,৮০০ টাকার শাড়ি নিয়ে প্রমোশন না করায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অ্যাপোনিয়া। ঢাকার আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার আবেদনও করা হয়েছে।

২১:৩৭ ৫ নভেম্বর ২০২৫

আরও এক দেশে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ এখন পর্যন্ত ২৯টি দেশের সঙ্গে এমন চুক্তি সম্পাদন করল।

২১:১৮ ৫ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে নিহত ১

বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে তিনি ও আরও দুজন আহত হন। গুলিবিদ্ধ সরওয়ার হোসেন ওরফে বাবলা হাসপাতালে মারা যান; পুলিশ বলছে, ঘটনার পেছনে রয়েছে সন্ত্রাসী বিরোধ।

২১:০৮ ৫ নভেম্বর ২০২৫

হাইকোর্টের বিচারপতি পদ থেকে খুরশীদ আলমকে অপসারণ

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের

২০:১৮ ৫ নভেম্বর ২০২৫

‘গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি’

সত্যিকার অর্থে একটি কানেক্টেড ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সোসাইটি গড়ে তোলার লক্ষ্যে সাব-১ গিগাহার্টজ লো ব্যান্ড স্পেকট্রামের সর্বোত্তম বরাদ্দ প্রক্রিয়া ও সুষম বণ্টন অত্যন্ত জরুরি। এর মাধ্যমে দেশের নাগরিকেরা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন

২০:০৭ ৫ নভেম্বর ২০২৫

এক ইঞ্চিও ছাড় দেবে না সরকার: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নিষিদ্ধ দল আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে। শেখ হাসিনাকে ‘বুচার অব বেঙ্গল’ আখ্যা দিয়ে তার কার্যকলাপ মনিটর করছে সরকার।

১৯:৪৬ ৫ নভেম্বর ২০২৫

গণসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ; চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১২ (পটিয়া)

১৯:০৭ ৫ নভেম্বর ২০২৫

গণভোট ও প্রবাসীদের ভোট নিয়ে সংশয় জামায়াতের

জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা প্রস্তাবনা দিয়েছে। গণভোট ও প্রবাসীদের ভোট নিয়ে সংশয় প্রকাশ করে তারা আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ কামনা করছে।

১৯:০১ ৫ নভেম্বর ২০২৫

ত্রিদেশীয় সিরিজ ছাড়ছে বাংলাদেশ

ডিসেম্বরে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের বিশ্রাম ও বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মূল প্ল্যাটফর্ম হিসেবে নেওয়া হচ্ছে।

১৮:০০ ৫ নভেম্বর ২০২৫

ডেঙ্গু কেড়ে নিল আরও ১০ প্রাণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০৬৯ জন; চলতি বছর মোট মৃত্যু ৩০২। ঢাকা, খুলনা ও বরিশালসহ সারাদেশে রোগীর সংখ্যা বাড়ছে, ৭৫,৯৯২ জন হাসপাতালে ভর্তি।

১৭:৩৩ ৫ নভেম্বর ২০২৫

আইনশৃঙ্খলা স্বাভাবিক হলে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

সেনাবাহিনী আশা করছে আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে। নির্বাচনের সময় ৯০–১২০ হাজার সৈন্য মোতায়েন থাকবে ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে।

১৭:১১ ৫ নভেম্বর ২০২৫

পাঁচ ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, আসছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

বাংলাদেশ ব্যাংক আর্থিক সংকটে থাকা পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের পর্ষদ ভেঙে সেগুলোকে অকার্যকর ঘোষণা করেছে। একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন সরকারি মালিকানাধীন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

১৬:৩৬ ৫ নভেম্বর ২০২৫

জানা গেল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ

পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণেই ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ৩৬ জনের প্রাণহানি ঘটে—বুধবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ৩৩ দফা সুপারিশের মধ্যে ঢাকার বাইরে সব বিমান প্রশিক্ষণ পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

১৬:০৭ ৫ নভেম্বর ২০২৫

রাজনৈতিক অন্ধকারে নিউইয়র্ক হবে আলোর দিশা: মামদানি

মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, আপনার জন্য আমার চারটি শব্দ আছে : আওয়াজ বাড়িয়ে দিন।’ এই কথা বলার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত জনতা তীব্র চিৎকারে উল্লাস প্রকাশ করে।

১৫:৪২ ৫ নভেম্বর ২০২৫

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ২২ ডিসেম্বর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ, আর সম্পূর্ণ প্রক্রিয়া চলবে ৬ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

১৫:৩৯ ৫ নভেম্বর ২০২৫

খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ

একইসঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত

১৫:০৩ ৫ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ৯১ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের

জোনায়েদ সাকি জানান, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থি কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে। এই আলোচনা সফল হলে প্রার্থী তালিকায় সমন্বয় আনা হবে।

১৪:৫৭ ৫ নভেম্বর ২০২৫

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

আমি ভোট করব। আমি নমিনেশন চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনও। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে ভোট করব। যখন সময় আসবে তখন করব

১৪:৪৯ ৫ নভেম্বর ২০২৫

তারেকের আমজনতার দলকে ‘অবশ্যই’ নিবন্ধন দিতে হবে: রাশেদ খাঁন

আমজনতার দলের নিবন্ধন দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আমজনতার দলের তারেক রহমানের আন্দোলন যৌক্তিক এবং তার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে

১৪:৩৮ ৫ নভেম্বর ২০২৫

মামদানি ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কে কত ভোট পেলেন

ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি পেয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৬৪৬ ভোট, যা মোট ভোটের ৫০ দশমিক ৪ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ৭৮৩ ভোট (৪১ দশমিক ৬ শতাংশ)। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া ১ লাখ ৪৬ হাজার ১২৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন (৭ দশমিক ১ শতাংশ)।

১৪:৩৭ ৫ নভেম্বর ২০২৫

জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কিছুই বাধা হতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, `যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদেরও দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। এছাড়াও নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোন সমস্যা হবে না।`  নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান।

১৪:২২ ৫ নভেম্বর ২০২৫

চাকরি দেবে ওয়াটারএইড বাংলাদেশ

প্রতিষ্ঠানটি ‘সাইট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ নভেম্বর।

১৩:৪৩ ৫ নভেম্বর ২০২৫

১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন থেকে লড়বেন। এসব আসনে এনসিপি কোনো প্রার্থী নাও দিতে পারে। যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে আমরা প্রার্থী নাও দিতে পারি।”

১৩:১০ ৫ নভেম্বর ২০২৫