News Bangladesh

জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হয় বলে উল্লেখ করেছে দলটি। সেই বিপ্লবের ফলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৬:৫৯ ৭ নভেম্বর ২০২৫

জাহানারা ইস্যুতে মুখ খুললেন তামিম

জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৬:৩১ ৭ নভেম্বর ২০২৫

ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ভোট, প্রস্তুতি শতভাগ সম্পন্ন: মাছউদ

মাছউদ বলেন, “সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে, যা নির্বাচন প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করেছে- ফলে ভোটের আমেজ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে।”

১৬:১১ ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন করল ভারত

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স-এ এক পোস্টে জানায়, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি ‘ব্রহ্মাস্ত্র কর্পস’-এর সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং অল্প সময়ে ঘাঁটিটি প্রস্তুত করায় সেনাদের প্রশংসা করেন। তিনি সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

১৫:৪৭ ৭ নভেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয়ে গাঁজা-মদ বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে: ডা. তাহের

ডা. তাহের বলেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। এটি প্রমাণ করেছে যে, ছাত্রশিবির একটা মাত্র সংগঠন নয়, শিবির হলো সমগ্র দেশের ছাত্র-সমাজ।

১৫:২২ ৭ নভেম্বর ২০২৫

“ভাইয়ের রক্ত বেচে খাওয়ার” অভিযোগে মীর স্নিগ্ধর আবেগঘন প্রতিক্রিয়া

জুলাই অভ্যুত্থানে শহীদ ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সমালোচনার মুখে তিনি বলছেন—এই রাগই আসলে ভালোবাসা, আর এই অভিমানই তার পথচলার শক্তি।

১৪:৫৫ ৭ নভেম্বর ২০২৫

জাহানারার বিস্ফোরক অভিযোগে নড়েচড়ে বসেছে বিসিবি

জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। বিসিবি বিষয়টিকে ‘সংবেদনশীল’ আখ্যা দিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে কমিটি গঠন করেছে।

১৪:১৪ ৭ নভেম্বর ২০২৫

ক্যাটরিনার কোলে পুত্রসন্তান

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে এসেছে পুত্রসন্তান, শুক্রবার সকালে জন্ম দিয়েছেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, মা–বাবা হওয়ার আনন্দে ভাসছেন এবং সকলের প্রতি কৃতজ্ঞ।

১৩:৫৯ ৭ নভেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পতিত স্বৈরাচারের দোসরদের মাধ্যমে।

১৩:৩৬ ৭ নভেম্বর ২০২৫

মৌনী রায়ের সাহসী স্বীকারোক্তি: অনুমতি ছাড়া চুম্বনের ঘটনা

বলিউডে ক্যারিয়ারের শুরুতে মৌনী রায় অডিশনের নামে এক অপমানজনক অভিজ্ঞতার মুখোমুখি হন, যা তাকে মানসিকভাবে নাড়া দেয়। সাক্ষাৎকারে তিনি জানান, অনুমতি ছাড়াই এক ব্যক্তি তার সঙ্গে দৃশ্য অভিনয় শুরু করেন, যা আজও তার মনে গভীর ছাপ রেখে গেছে।

১৩:২১ ৭ নভেম্বর ২০২৫

ইরান হামলায়ে সরাসরি নেতৃত্বের কথা স্বীকার করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন, ইরানে ইসরায়েলের হামলায় নেতৃত্ব দিয়েছেন তিনি নিজেই। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র অস্বীকার করলেও পরে ইরানের পারমাণবিক স্থাপনায় যৌথ হামলায় যুক্ত হয় ওয়াশিংটন।

১২:৫৪ ৭ নভেম্বর ২০২৫

শীতের সবজিতে স্বস্তির নিশ্বাস

রাজধানীর কাঁচাবাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় টানা কয়েক মাসের মূল্যবৃদ্ধির পর সবজির দাম কমতে শুরু করেছে। সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ সবজি এখন আগের চেয়ে ৩০–৫০ শতাংশ কম দামে বিক্রি হচ্ছে।

১২:৩২ ৭ নভেম্বর ২০২৫

গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বলেছেন, গণতন্ত্রকে হুমকির মুখে ফেলতে বিভিন্ন চক্রান্ত চলছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তিনি ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবকে দেশীয় গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাইলফলক হিসেবে স্মরণ করেন।

১২:০০ ৭ নভেম্বর ২০২৫

‘নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত ইসি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে; ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সম্ভাবনা। নতুন আইন, দল নিবন্ধন, পোস্টাল ভোটিংসহ সব আয়োজন চূড়ান্ত—নির্বাচনকে গণতান্ত্রিক উৎসবে রূপ দিতে চায় ইসি।

১১:২৮ ৭ নভেম্বর ২০২৫

গাজায় ত্রাণ আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘের অভিযোগ

ইসরায়েল ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর গাজায় ত্রাণ পাঠানোর ১০৭টি আবেদন বাতিল করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এতে কম্বল, শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা সামগ্রী আটকে থাকায় মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে।

১১:০৮ ৭ নভেম্বর ২০২৫

ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে বিভ্রান্তি: সরকার বলছে ‘সর্বৈব মিথ্যাচার

জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে ‘৮৩ কোটি টাকা’ ব্যয়ের অভিযোগকে সরকার ও কমিশন ‘সর্বৈব মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে। প্রকৃত বাজেট ও ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক প্রতিবাদ জানিয়েছে কমিশন।

১০:০৭ ৭ নভেম্বর ২০২৫

৭ নভেম্বর: জাতীয় ঐক্যের বিপ্লব ও সংহতি দিবস

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে কারাবন্দি মেজর জিয়াউর রহমান মুক্ত হন, যা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে স্মরণ করছে বিএনপি। দিবসটি ঘিরে দলটি দেশের বিভিন্ন স্থানে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

০৮:৪১ ৭ নভেম্বর ২০২৫

৪২ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৮ হাজারই ঝুঁকিপূর্ণ: এসবি

এসবির প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সহিংসতার আশঙ্কায় নির্বাচন কমিশনকে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

০৮:২০ ৭ নভেম্বর ২০২৫

বিপিও খাতে গতিশীলতা আনবে প্রিয় পে 

চুক্তিতে স্বাক্ষর করেন প্রিয় ইনকরপোরেশনের চিফ অপারেটিং অফিসার পাইক ইকবাল হোসেন এবং বাক্কো’র ভাইস প্রেসিডেন্ট তানজিরুল বাসার। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বিপিও ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রিয় পে প্ল্যাটফর্ম চালু করা হবে

২০:০৭ ৬ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে

১৯:৪৭ ৬ নভেম্বর ২০২৫

সমালোচনার মুখে দেশ ছেড়েছেন পাকিস্তানি টিকটকার সামিয়া 

পাকিস্তানের জনগণের চিন্তাধারার প্রতি হতাশা প্রকাশ করে সামিয়া বলেন, সময়ের সঙ্গে তার পোশাকের ধরন পরিবর্তন হওয়াটা দোষের নয়। তিনি বলেন, ‘এটা জাতির দোষ। জনগণের সঙ্কীর্ণ মানসিকতা পাকিস্তানে আমার জীবন কঠিন করে তুলেছে।

১৭:৩৪ ৬ নভেম্বর ২০২৫

২০২৬ সালের সরকারি ছুটি ২৮ দিন

শফিকুল আলম জানান, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার, এজন্য মূল ছুটি হবে ১৯ দিন

১৭:২১ ৬ নভেম্বর ২০২৫

‘অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করতে সংবিধানে বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে কোনো বাধা নেই, এমনকি পদে থেকেও নির্বাচন করতে পারেন

১৭:০৫ ৬ নভেম্বর ২০২৫

গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন

প্রেস সচিব বলেন, গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা আইন নিয়ে অনেকদিন যথেষ্ট ডিবেট হয়েছে। এরপর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ, কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে

১৬:৫৫ ৬ নভেম্বর ২০২৫