News Bangladesh

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাদের ৭/৮ মাস আগে বিয়ে করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সারেং বাড়ির দরজায় তাকে কে বা কাহারা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়। কাদেরর বিরুদ্ধে মারামারি,মাদকসহ ৪টি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।

১২:২১ ৮ নভেম্বর ২০২৫

দুই দিনের সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে নিজের মা-বাবার কবর জিয়ারত করেন।

১২:১১ ৮ নভেম্বর ২০২৫

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তদন্তে গাজার বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং চিকিৎসা সহায়তার অ্যাক্সেস বন্ধ করার অভিযোগ উঠে এসেছে। প্রসিকিউটররা ২০২৩ সালের অক্টোবরের নির্দিষ্ট ঘটনাগুলোর উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে ১৭ ও ২১ অক্টোবরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলা।

১১:৪৮ ৮ নভেম্বর ২০২৫

নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ

তিনি বলেন, “আজও আমি বিচার পাইনি। তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। আমরা আর এমন সরকার চাই না। আমরা এমন সরকার চাই যা আমাদের পক্ষে কথা বলবে, হত্যার বিচার চাইতে সাহসী হবে।”

১১:১৪ ৮ নভেম্বর ২০২৫

এইচএসসি পাসেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

১০:৪৮ ৮ নভেম্বর ২০২৫

ওপেনএআইয়ের ভিডিও অ্যাপ সোরা এবার অ্যান্ড্রয়েডেও

সোরা প্রথমে এই বছরের সেপ্টেম্বর মাসে আইওএস সংস্করণ চালু করে। প্রকাশের প্রথম পাঁচ দিনে এটি ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপে ক্যামিও নামে একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের বা বন্ধুদের মুখমণ্ডল ব্যবহার করে এআই-নির্ভর ভিডিও তৈরি করতে পারেন। পোষা প্রাণী বা অন্যান্য বস্তুকেও ভিডিওর চরিত্র হিসেবে যুক্ত করা যাবে।

১০:২৮ ৮ নভেম্বর ২০২৫

অবৈধ প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ নিলো সৌদি

এর পাশাপাশি সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে ‘স্মার্ট ট্র্যাক’ ব্যবস্থা চালু হচ্ছে। এতে যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।

১০:০৯ ৮ নভেম্বর ২০২৫

আইসক্রিম বিক্রি করেন দেবের সহ-অভিনেতা সুরজিৎ

সুরজিতের দাবি, রাজনীতির প্রভাবেই চলচ্চিত্রে কাজ পাওয়া বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পর ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। কিন্তু আমি কখনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

০৯:৫২ ৮ নভেম্বর ২০২৫

নোবেলজয়ী ডিএনএ বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই

জীবনের পরবর্তী সময়ে বর্ণ ও লিঙ্গ নিয়ে বিতর্কিত মন্তব্য ওয়াটসনের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছিল। আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা নিয়ে তার বৈজ্ঞানিকভাবে অস্বীকৃত মন্তব্যের কারণে ২০০৭ সালে তিনি কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান। ২০১৯ সালে একই ধরনের মন্তব্যের কারণে তার সব সম্মানসূচক উপাধি বাতিল করা হয়।

০৯:২৫ ৮ নভেম্বর ২০২৫

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টানা জয়ে শেষ ষোলোয় ব্রাজিল

দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের দাপট অব্যাহত থাকে। ৫৮তম মিনিটে রুয়ান পাবলোর গোল নিশ্চিত করে দলের বড় জয়। এরপর আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

০৯:০০ ৮ নভেম্বর ২০২৫

শাটডাউনে যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল

সংবাদমাধ্যমটি জানায়, সরকারি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের প্রায় ৪ শতাংশ বাতিল হয়েছে। প্রাথমিকভাবে ৭০০টি ফ্লাইট বাতিল হয়, যার মধ্যে রয়েছে আমেরিকান এয়ারলাইনস, ডেলটা, সাউথওয়েস্ট ও ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট। এফএএ জানিয়েছে, শাটডাউন অব্যাহত থাকলে মঙ্গলবার থেকে বাতিলের হার ৬ শতাংশে এবং ১৪ নভেম্বরের মধ্যে তা ১০ শতাংশে পৌঁছাতে পারে।

০৮:৩৯ ৮ নভেম্বর ২০২৫

কাকরাইলে গির্জায় ককটেল হামলা

পুলিশ জানিয়েছে, কারা বা কেন এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

০৮:১৭ ৮ নভেম্বর ২০২৫

যারা নির্বাচন নিয়ে গুজব ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে দ্রুত একটি সিদ্ধান্তে এলে নির্বাচন কার্যক্রম আরও দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”

২১:৫৯ ৭ নভেম্বর ২০২৫

শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

বিজ্ঞপ্তিতে ২০টি শর্তাবলি উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ১০ নম্বর শর্তে বলা হয়েছে, বিবাহিত নারী প্রার্থীরা তাদের স্বামী বা বাবার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে প্রার্থিতা কেবল সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে, যেটি আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে নিজ জেলা বা উপজেলা ভুল করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

২১:৪১ ৭ নভেম্বর ২০২৫

ওমরাহ পালনে সৌদি আরবে সারজিস আলম

পোস্টে সারজিস আলম লিখেছেন, “আসসালামু আলাইকুম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় গতকাল আমি মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সফরের অংশ হিসেবে প্রথম তিনদিন সৌদি আরবে এবং পরবর্তীতে তিনদিন মিশরে অবস্থান করবো ইনশাআল্লাহ।”

২১:১৭ ৭ নভেম্বর ২০২৫

জাহানারার অভিযোগে তদন্তের দাবি মাশরাফির

এর আগে ৬ নভেম্বর এক ইউটিউব সাক্ষাৎকারে জাহানারা আলম ২০২২ সালের বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। তিনি জানান, ক্যাম্প চলাকালে মঞ্জুরুল অনৈতিক আচরণ করতেন এবং ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময় তাকে জড়িয়ে ধরতেন।

২০:৫৫ ৭ নভেম্বর ২০২৫

বিশ্ব বাজারে সোনার দাম বাড়লো

স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, “সোনার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। মূল কারণগুলো—বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় এবং সুদের হার কমার সম্ভাবনা- অবস্থান ধরে রেখেছে।”

২০:৩৫ ৭ নভেম্বর ২০২৫

ঢাকায় আনা হলো গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপত্র শওকত আজম খাজা জানিয়েছেন, “উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।”

২০:০৩ ৭ নভেম্বর ২০২৫

ক্ষমতার জন্য হাহাকারকারীরা ৪৭ ও ৭১-এর বিরোধী: দুলু

আসাদুল হাবিব দুলু বলেন, " আমাদেরকে অনেকেই মুনাফিক বলে, যারা উপকারের মূল্য দিতে জানে না। জিয়াউর রহমান না হলে সেদিন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে খোলার কোনো ব্যবস্থা ছিল না, খালেদা জিয়া না হলে আপনারা মন্ত্রী হতে পারতেন না।" খালেদা জিয়া না থাকলে ২০১৮ সালে আপনাদের ধানের শীষের মার্কা থাকত না।"

১৯:৩৭ ৭ নভেম্বর ২০২৫

২০২৬ সালের সরকারি ক্যালেন্ডারে হচ্ছে নতুন ছুটি

প্রতি বছর সরকারি ছুটির মধ্যে থাকে, শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস: ২৬ মার্চ, মে দিবস: ১ মে, বিজয় দিবস: ১৬ ডিসেম্বর। 

১৯:১৫ ৭ নভেম্বর ২০২৫

বান্দরবান বিএনপি এক ও অভিন্ন: সাচিংপ্রু জেরী

সাচিংপ্রু জেরী বলেন, “প্রশাসন, জাতীয়-আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবান বলা হয়, সেটাকে ধারাবাহিকভাবে বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বান্দরবানকে শুধু পর্যটন নগরী নয়, পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

১৮:৫০ ৭ নভেম্বর ২০২৫

দেশের অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনন্য: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, “গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সব সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

১৮:১৪ ৭ নভেম্বর ২০২৫

ফেব্রুয়ারিতেই নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে “আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা” আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, “সংস্কারের জন্য তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। অন্তর্বর্তী সরকার যদি সেই সংস্কার বাস্তবায়ন শুরু করে, আমরা তাদের পূর্ণ সমর্থন জানাবো।”

১৭:৪৮ ৭ নভেম্বর ২০২৫

একদিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪৮৮

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে- বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন।

১৭:১৫ ৭ নভেম্বর ২০২৫