News Bangladesh

জাহানারার অভিযোগে বিসিবির তিন সদস্যের কমিটি

বাংলাদেশ নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবি তিন সদস্যের কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বে কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

১১:৩২ ৯ নভেম্বর ২০২৫

জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর নতুন সরকারি বেতন কাঠামো

সরকারি কর্মকর্তাদের জন্য নতুন বেতন কাঠামো জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। জাতীয় পে কমিশন চূড়ান্ত সুপারিশ ডিসেম্বরের মধ্যে জমা দেবে, পাশাপাশি প্রশাসনিক সংস্কারও শুরু হবে।

১০:৫৩ ৯ নভেম্বর ২০২৫

দেশজুড়ে ৬৫ হাজার বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম স্থগিত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা দশম গ্রেডসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। শাহবাগে পুলিশের হামলার প্রতিবাদে ঘোষিত এ কর্মসূচিতে ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে।

১০:২৮ ৯ নভেম্বর ২০২৫

‘দলীয় স্বার্থ নয়, গণতান্ত্রিক সরকার গঠনই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো জনগণের ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন, দলীয় স্বার্থ নয়। তিনি দেশ অস্থিতিশীল হলে ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের আশঙ্কা ব্যক্ত করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

১০:০৫ ৯ নভেম্বর ২০২৫

মধ্যরাতে মোহাম্মদপুরে গ্যারেজে আগুন, সিলিন্ডার বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি গ্যারেজে আগুন লেগে কয়েকটি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়; তদন্তে নেমেছে পুলিশ।

০৯:১২ ৯ নভেম্বর ২০২৫

১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

০৮:৩৮ ৯ নভেম্বর ২০২৫

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে: গভর্নর

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা স্টাবলিস্ট করার চেষ্টা করছেন। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।

২০:২৩ ৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী ৫ আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ

কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে করিবহাট বাজার প্রদক্ষিণ করে। পরে কবিরহাট বাজারে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিজানুর রহমান হারুন, কবিরহাট পৌরসভা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর উদ্দিন

১৯:১৩ ৮ নভেম্বর ২০২৫

রবিবার থেকে সারাদেশে সরকারি প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

শিক্ষকদের অভিযোগ, বিনা উস্কানিতে পুলিশ তাদের ওপর হামলা করেছে। এতে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচার করার দাবি জানান তারা। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়

১৮:২৪ ৮ নভেম্বর ২০২৫

২০তম বিডিনগ সম্মেলন সিলেটে

সম্মেলনে উপস্থিত থাকবেন বিডিনগের সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ। বক্তব্য রাখবেন আইএসবিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞাসহ আরও অনেকে

১৭:৩৫ ৮ নভেম্বর ২০২৫

‘কালমেগির’ তাণ্ডবের রেশ না কাটতেই ধেয়ে আসছে ‘ফাং-ওয়ং’

ফিলিপাইনের আবহাওয়া অধিদপ্তর (পাগাসা) জানিয়েছে, টাইফুন ফাং-ওয়ং দেশের পূর্ব উপকূলে আঘাত হানার আগে সুপার টাইফুনে পরিণত হতে পারে। রোববার রাতে এটি স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে

১৭:০৪ ৮ নভেম্বর ২০২৫

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ঢাবি ছাত্রদল নেতা সাম্য

গত ১৩ মে দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন

১৭:০০ ৮ নভেম্বর ২০২৫

‘তারেক রহমান দেশে ফিরবেন ডিসেম্বরে’

দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন

১৬:৫৫ ৮ নভেম্বর ২০২৫

শাহবাগে ছত্রভঙ্গ শিক্ষকরা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ১২০

শিক্ষকরা যে তিন দফা দাবিতে আন্দোলন করছেন সেগুলো হলো- দশম গ্রেড প্রদান: সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি দশম গ্রেডে বেতন-ভাতা প্রদান। উচ্চতর গ্রেড সমস্যার সমাধান: ১০ বছর ও ১৬ বছর চাকরি পূর্তিতে

১৬:৫০ ৮ নভেম্বর ২০২৫

চলতি বছরের সব মাহফিল স্থগিত করলেন আজহারী

তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে বলেন, “লাখো মানুষের জমায়েত সামাল দিতে সেনাবাহিনী, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা যে পেশাদারিত্ব দেখিয়েছেন, তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।`

১৫:০৩ ৮ নভেম্বর ২০২৫

শেখ হাসিনা-আ. লীগ নিয়ে দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেস সচিব

জুলাই চার্টার নিয়ে সমালোচনার জবাবে প্রেস সচিব বলেন, `অনেকে বলেন, জুলাই চার্টার তৈরি করতে কৃষক, নারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়নি। তাহলে রাজনৈতিক দলগুলো কি এসব মানুষের প্রতিনিধিত্ব করে না?`

১৪:৪২ ৮ নভেম্বর ২০২৫

অবশেষে টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস

নতুন আন্ডারপাসটির নিচ দিয়ে থাকা ছয় লেনের মধ্যে চার লেনে যান্ত্রিক যানবাহন চলবে, দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটপাত রাখা হয়েছে। ৫ মিটার উচ্চতার যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

১৪:১৭ ৮ নভেম্বর ২০২৫

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে স্টেশন রোডের মিলগেট এলাকায় গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কালো ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয়রা প্রথমে নিজেরা নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে ৯৯৯-এ কল দিলে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

১৩:৪৭ ৮ নভেম্বর ২০২৫

উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ

এই নির্দেশ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি (১৮ আগস্ট) শেষে আসে। হাইকোর্ট বেঞ্চের পক্ষ থেকে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন।

১৩:১৮ ৮ নভেম্বর ২০২৫

শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কেন বাড়ে?

চলুন বিস্তারিত জেনে নিই, কেন শীতকালে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে এবং কীভাবে তা কমানো যায়।

১২:৫০ ৮ নভেম্বর ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাদের ৭/৮ মাস আগে বিয়ে করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিছু যুবকের সাথে কাদেরের বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সারেং বাড়ির দরজায় তাকে কে বা কাহারা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করে মরদেহ সেখানে রেখে পালিয়ে যায়। কাদেরর বিরুদ্ধে মারামারি,মাদকসহ ৪টি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, পূর্বশত্রুতার জেরে কাদেরকে হত্যা করা হয়েছে।

১২:২১ ৮ নভেম্বর ২০২৫

দুই দিনের সফরে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে নিজের মা-বাবার কবর জিয়ারত করেন।

১২:১১ ৮ নভেম্বর ২০২৫

নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তদন্তে গাজার বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর পরিকল্পিত হামলা, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করা এবং চিকিৎসা সহায়তার অ্যাক্সেস বন্ধ করার অভিযোগ উঠে এসেছে। প্রসিকিউটররা ২০২৩ সালের অক্টোবরের নির্দিষ্ট ঘটনাগুলোর উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে ১৭ ও ২১ অক্টোবরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলা।

১১:৪৮ ৮ নভেম্বর ২০২৫

নির্বাচনের দ্বিতীয় টিজার প্রকাশ

তিনি বলেন, “আজও আমি বিচার পাইনি। তখন আমাদের সরকার ভারতের পক্ষেই কথা বলেছিল। আমরা আর এমন সরকার চাই না। আমরা এমন সরকার চাই যা আমাদের পক্ষে কথা বলবে, হত্যার বিচার চাইতে সাহসী হবে।”

১১:১৪ ৮ নভেম্বর ২০২৫