News Bangladesh

অর্থনৈতিক বার্তা ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রজুড়ে সফর বাড়াচ্ছেন ট্রাম্প

এক সপ্তাহ আগে নির্বাচনে জীবনযাত্রার ব্যয় বিষয়ক ইস্যুতে পার্টির জন্য ধাক্কা লাগার পর ট্রাম্পের দেশীয় সফর ক্রমেই বাড়বে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, প্রশাসন আরও সফর ও বক্তৃতার পরিকল্পনা করছে, যাতে অর্থনৈতিক ইস্যুতে প্রেসিডেন্টের কার্যক্রম জনগণের কাছে পৌঁছায়।

১১:৪০ ১৪ নভেম্বর ২০২৫

মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, চালক দগ্ধ

খবর পেয়ে শিবালয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ রেফার করা হয়। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

১১:২৫ ১৪ নভেম্বর ২০২৫

ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সূত্র জানায়, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে গত মাসে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল। এই আমন্ত্রণে অংশ নিতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন।

১০:৪৫ ১৪ নভেম্বর ২০২৫

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে, পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, `এই অঞ্চল হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের কারণে তাপমাত্রা কমে গেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।`

১০:১৪ ১৪ নভেম্বর ২০২৫

ব্যাচেলর পয়েন্টে নতুন চমক স্পর্শিয়া

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্রই বেশি থাকে। বিগত সিজনে যেসব নারী চরিত্র এসেছে, সবই দর্শক ভালোবেসেছেন। গল্পের প্রয়োজনে এবার নতুন নারী চরিত্র প্রয়োজন ছিল। সে কারণেই স্পর্শিয়াকে নিয়েছি। চাই তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ হয়ে উঠুক। কার সঙ্গে তাঁর জুটি হবে কিংবা তার চরিত্র কতটা মজা দেবে- তা দর্শক পরের পর্বগুলোতে দেখবেন।”

০৯:৫০ ১৪ নভেম্বর ২০২৫

ইউক্রেনকে ৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত ফ্রান্সের 

এর আগে ইউক্রেন একটি পেনাল্টি চাইলে ভিএআর পর্যালোচনার পর রেফারি স্লাভকো ভিনচিচ সিদ্ধান্ত বহাল রাখেন। হতাশা কাটার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ফ্রান্সের হাতে চলে যায়।

০৯:২৯ ১৪ নভেম্বর ২০২৫

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা মান্নানকে গুলি করে হত্যা

নিহত মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তাঁর বাড়ি পশ্চিম সরফভাটায় হলেও তিনি থাকতেন চন্দ্রঘোনার একটি ভাড়া বাসায়।

০৮:৫৯ ১৪ নভেম্বর ২০২৫

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধ সংলগ্ন সড়কে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে আগুন দেয় কয়েকজন যুবক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে একজন তুরাগ নদে লাফ দেন এবং সাঁতার না জানায় ডুবে মারা যান।

০৮:৪০ ১৪ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টাকে বিএনপির ধন্যবাদ

মির্জা ফখরুল বলেন, জাতির উদ্দেশে ভাষণে ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। বিএনপির স্থায়ী কমিটি এই ঘোষণাকে স্বাগত জানায় এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানায়।

০৮:২৬ ১৪ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ

গত বছরের ১১ সেপ্টেম্বর ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেয় সরকার। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান অধ্যাপক রীয়াজ

২০:১৮ ১৩ নভেম্বর ২০২৫

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে খুন

বেলা আড়াইটার দিকে লিমন ওই ভবনে ঢোকার সময় বিচারকের ভাই হিসেবে পরিচয় দেন এবং সেখানে থাকা রেজিস্ট্রারে নিজের নাম ও মোবাইল নম্বর লেখেন। তারপরই দারোয়ান তাকে পাঁচতলার ফ্ল্যাটে যেতে দেন। লিমনের হাতে একটি ব্যাগ ছিল

১৯:৪৬ ১৩ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন

১৮:০৮ ১৩ নভেম্বর ২০২৫

বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আ.লীগ: এ্যানি

হাসিনার আমলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে হামলা হয়েছে, মামলা হয়েছে। অনেক পরিবার গুম খুনের শিকার হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ দুর্নীতি, দুঃশাসন ও দুর্বৃত্তায়ন করেছে। এদের হাতে ছিল মুজীব বাহিনি ও রক্ষী বাহিনি

১৭:৫৩ ১৩ নভেম্বর ২০২৫

‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে সংকট তৈরি হয়েছে’

‘আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি সমমনা দল দাবি করে আসছি যে, গণভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে। তাহলে এর আইনি ভিত্তিটা দৃঢ় হবে। এটা নিয়ে পরবর্তীতে আদালতে আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল

১৭:১৭ ১৩ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট প্রকাশ

আদেশে বলা হয়, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে এবং ওই গণঅভ্যুত্থানের

১৬:৫৬ ১৩ নভেম্বর ২০২৫

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক 

প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় আমাদের দলের স্থায়ী কমিটির মিটিং হবে। তারপর আমাদের প্রতিক্রিয়া জানাবো

১৬:৫০ ১৩ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন

গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন, সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে

১৬:৪০ ১৩ নভেম্বর ২০২৫

যে ৪ প্রশ্ন থাকবে গণভোটে 

জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে

১৬:১৮ ১৩ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন, এতে দেশের সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো বাধা সৃষ্টি হবে না।

১৫:০৩ ১৩ নভেম্বর ২০২৫

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

গুলিস্তানে বিক্ষুব্ধ জনতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় ও ভাঙচুর চালায়। শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৪:৪৯ ১৩ নভেম্বর ২০২৫

লকডাউন’ কর্মসূচিতে সারাদেশে একদিনে ১২ যানবাহনে আগুন

সারাদেশে একদিনে ১২ যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটেছে, যা নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে। নিরাপত্তা বাহিনী ঢাকা ও আশপাশের জেলায় সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন রয়েছে।

১৪:৩০ ১৩ নভেম্বর ২০২৫

নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী ফখরুলের বিরুদ্ধে মশাল মিছিল

এসময় বিক্ষোভকারীরা বলেন, ধানের শীষের প্রার্থী হওয়ার মতো নোয়াখালী-৫ আসনে যোগ্য অনেক নেতাই ছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সেই প্রার্থী মো. ফখরুল ইসলাম সরাসরি জামায়াত থেকে এসেছেন, তিনি জামায়াতের প্রোডাক্ট

১৪:১১ ১৩ নভেম্বর ২০২৫

২৩০ বছর পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে এক সেন্টের ‘পেনি’ উৎপাদন

ব্যয় সাশ্রয় ও ডিজিটাল লেনদেনের যুগে তাল মেলাতে ২৩০ বছরের ঐতিহ্য ভেঙে এক সেন্টের মুদ্রা ‘পেনি’ উৎপাদন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ফিলাডেলফিয়া মিন্টে তৈরি শেষ ব্যাচের মধ্য দিয়ে বছরে প্রায় ৫৬ মিলিয়ন ডলার সাশ্রয়ের পথে দেশটি।

১৪:০৮ ১৩ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের

আমরা আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছি। আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন। তবে আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে, এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়

১৩:৫২ ১৩ নভেম্বর ২০২৫