দিল্লির রাস্তায় এবার নারীর হাতে বাসের স্টিয়ারিং
ভারতের রাজধানী দিল্লিতে কর্তৃপক্ষ এই প্রথম একজন নারীকে গণপরিবহনের চালক হিসেবে নিয়োগ দিয়েছে। বাসের চালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ভাঙ্কাদারাথ সারিথা এর আগে ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করেছেন। টাইমস অব ইন্ডিয়া।
শুক্রবার সারিথাকে দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। শনিবার থেকে তিনি দিল্লির রাস্তায় নামবেন গণপরিবহণের স্টিয়ারিংয়ে হাত রেখে।
চাকরি পাওয়ার পর ভাঙ্কাদারাথ সারিথা বলেন, তার বাসে যেসব নারী চলাচল করবেন তাদের যাত্রা যেনো নিরাপদ হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন।
উল্লেখ্য, দিল্লিতে গণপরিবহনে নারীদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার মুখে কর্তৃপক্ষ নারী বাস চালকের নিয়োগ দিলেন। কর্মকর্তারা আশা করছেন, এর ফলে আরও অনেক নারী বাস চালক হিসেবে কাজ করতে আগ্রহী হয়ে উঠবেন।
তবে অন্যান্য কয়েকটি রাজ্যে নারীদের আগে থেকেই বাস চালক হিসেবে কাজ করছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








