গুলশান নর্থ ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল হোসেন কাজী বলেন, নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা এবং সমতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।