News Bangladesh

নিজস্ব সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২, ১০ মার্চ ২০২৬
আপডেট: ১৩:৪৯, ১০ মার্চ ২০২৬

গুলশান নর্থ ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

গুলশান নর্থ ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

ছবি: নিউজবাংলাদেশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুলশান নর্থ ক্লাব এ আয়োজন করা হয় এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের। নারীর অধিকার, অর্জন এবং সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল হোসেন কাজী বলেন, নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিন নয়; এটি নারীর অধিকার, মর্যাদা এবং সমতার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ক্লাবের পরিচালক এম এ কামাল বলেন, বর্তমানে নারীরা অনেক দূর এগিয়ে গেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সাফল্য অনুপ্রেরণাদায়ক। তিনি আরও বলেন, গুলশান নর্থ ক্লাবেও নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অতুলনীয়, যা ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা হোসাইন। তার সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত সবাইকে মুগ্ধ করে। 

আরও পড়ুন: খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

অর্থবহ আলোচনা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়