নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:১৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে এনজিওর স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪

মিরপুরে এনজিওর স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ৪

ছবি: সংগৃহীত

মিরপুর ১ নম্বর সেকশনে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ এর কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার রাতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা অর্থের বিনিময়ে ওই হামলায় অংশ নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

তিনি বলেন, “আমরা একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি, কিন্তু সেসব ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা চারজনকে গ্রেফতার করেছি।”

তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তাদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আত্মহত্যায় প্ররোচনার মামলা: ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে ওই ওই এনজিও কার্যালয়ের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

হামলাকারীরা জমিটির সামনে সমমনা দোকানদার সমিতি লি.-এর সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়।

এ বিষয়ে শাহ আলী থানায় একটি মামলা করেছেন রাড্ডার নির্বাহী পরিচালক 
মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ভাষ্য, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়