স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

ছবি: সংগৃহীত

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুইজন সিনিয়র সিভিল জজ এবং দুইজন সিভিল জজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজসহ অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এসব বদলির আদেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

আরও পড়ুন: সাইবার আইনে বাকস্বাধীনতা ও ব্যক্তির মর্যাদা দুটিই বিবেচনায়: আইনমন্ত্রী

তবে কোনো বিচারক প্রশিক্ষণ বা ছুটিতে থাকলে প্রশিক্ষণ বা ছুটি শেষে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়