নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মোদির সুস্বাস্থ্য ও ভারতের জনগণের সেবায় তাঁর দায়িত্ব পালনের ধারাবাহিকতা কামনা করেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ড প্রকাশ করা হয়।
তারেক রহমানের শুভেচ্ছাবার্তার প্রায় আধা ঘণ্টা পর সেটি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। তিনি তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সদয় কথাগুলো গভীরভাবে মূল্যায়ন করেন বলে জানান।
আরও পড়ুন: স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি ৭৬তম জন্মদিন পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








