স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ দুপুরে বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

 প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

তবে বিশেষ এই সংবাদ সম্মেলনে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়