রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আটক
সাবেক এমপি খন্দকার মো. আজিজুল হক আরজু। ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে (৬৯) আটক করেছে পুলিশ। স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
খন্দকার মো. আজিজুল হক আরজু পাবনা-২ আসনের ২০১৪ সালের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান।
ওসি আরও জানান, আজিজুল হক আরজু হৃদরোগে আক্রান্ত। এ কারণে পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬
তিনি বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








