জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, তদন্তে ৫ সদস্যের কমিটি

মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড, তদন্তে ৫ সদস্যের কমিটি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ কমিটি গঠন করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। তিনি সদস্যসচিবের দায়িত্বও পালন করবেন।

কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন।

আরও পড়ুন: মমেক হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

মাইনউদ্দিন খান বলেন, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, কমিটি তা খতিয়ে দেখবে। আগুন লাগার সম্ভাব্য কারণও তদন্ত করা হবে। কারও গাফিলতি পাওয়া গেলে তা চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেগুলোও প্রতিবেদনে বিবেচনা করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়