বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ ঢাকা
ছবি: সংগৃহীত
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৬০। এ স্কোর অনুযায়ী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আইকিউএয়ারের তালিকায় ১৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের শীর্ষে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি।
এ ছাড়া ১৬৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দ্বিতীয়, ১৬৫ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তৃতীয় এবং ১৬৩ স্কোর নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি চতুর্থ অবস্থানে রয়েছে। ১৬২ স্কোর নিয়ে ইরাকের রাজধানী বাগদাদ রয়েছে পঞ্চম অবস্থানে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার একটি শহরের বায়ু কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
ঢাকার একিউআই স্কোর ১৬০ হওয়ায় শহরটির বাতাস বর্তমানে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








