তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

এআইনির্ভর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাডজোইক এখন বাংলাদেশে

এআইনির্ভর বিজ্ঞাপন প্ল্যাটফর্ম অ্যাডজোইক এখন বাংলাদেশে

প্রতীকী ছবি

দেশের বিজ্ঞাপনী বাজার ও ডিজিটাল বিপণনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রোগ্রামেটিক এড বাইয়িং প্ল্যাটফর্ম অ্যাডজোইক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে সেলস ইন্টেলিজেন্স ও ডিজিটাল মার্কেটিংকে সমন্বিত করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম আম্ব্রেলাএক্স-এর সমন্বিত ইকোসিস্টেমও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে অনুমাননির্ভর বিজ্ঞাপন পরিচালনা করতে গিয়ে উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলোর বিপুল অর্থ ও সময় ব্যয় হয়। সেলস ডেটা ও সেলস ইন্টেলিজেন্সের ভিত্তিতে তৈরি অ্যাডজোইক সঠিক ডেটা ব্যবহারের মাধ্যমে কম খরচে কাঙ্ক্ষিত ক্রেতার কাছে পৌঁছাতে ব্র্যান্ডগুলোকে সহায়তা করবে।

অ্যাডজোইকের প্রযুক্তিগত কৌশল ও কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) টিপু আরবিদ। তিনি জানান, অ্যাডজোইক কোনো সাধারণ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো থার্ড-পার্টি কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নিতে পারে এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বনিম্ন খরচে উপযুক্ত বিজ্ঞাপন প্রদর্শন নিশ্চিত করে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক কাউন্টডাউন ও উন্মোচন। এতে অংশ নেন অ্যাডজোইকের সিইও জয়ন্ত চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান এবং সিটিও টিপু আরবিদ।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কে. এম. আমিনুর রহমান। তিনি বিজ্ঞাপনী সংস্থা, পাবলিশার ও ব্র্যান্ডগুলোকে এআইনির্ভর নতুন এই ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন ডুও, দাম ১ হাজার ৯৯৯ ডলার

উল্লেখ্য, প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসেলসের অধীনে গড়ে ওঠা অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে একীভূত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এ উদ্যোগ এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসা ও বিপণনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়