‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত
ঢালিউড সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত সিনেমা ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিনেমাটিতে ব্যারিস্টারের চরিত্রে অভিনয়ের জন্য গত বছর যুক্ত হয়েছিলেন এই অভিনেত্রী।
তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে সিনেমাটি আর করছেন না বলে জানিয়েছেন নুসরাত ফারিয়া। গণমাধ্যমকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নুসরাত ফারিয়া জানিয়েছেন, ট্রাইব্যুনাল সিনেমায় আর অভিনয় করছেন না। অভ্যন্তরীণ সমস্যার কারণেই তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: প্রিভিউ কমিটিতে কণ্ঠশিল্পী পিয়াল হাসান
প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ট্রাইব্যুনাল। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। আদালতকেন্দ্রিক গল্পের এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা ছিল।
নিউজবাংলাদেশ.কম/এসবি








