বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন অতিথিকে নিয়ে রণবীর-দীপিকার বিশেষ বার্তা

নতুন অতিথিকে নিয়ে রণবীর-দীপিকার বিশেষ বার্তা

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে এখন আনন্দের আমেজ। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন তারা। একই সঙ্গে শিগগিরই তাদের তিনজনের সংসারে নতুন সদস্য আসার সুখবরও দিয়েছেন এই তারকা দম্পতি। অর্থাৎ, তিন থেকে চার হতে চলেছেন দীপবীর।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন দীপিকা ও রণবীর। তবে মেয়ের জন্মদিন উপলক্ষে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুয়ার কিছু বিশেষ ছবি শেয়ার করেছেন তারা।

সাদা-কালো ফ্রেমে ধারণ করা ছবিগুলোতে ধরা পড়েছে পরিবারের অন্তরঙ্গ মুহূর্ত। কোথাও বাবা-মায়ের মাঝে মিষ্টি হাসিতে দেখা গেছে ছোট্ট দুয়াকে, আবার কোথাও দীপিকা-রণবীরের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে তাকে।

ছবির ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন, বেবি দুয়া আর আমাদের হৃদয়, দুটোই এখন বড় হচ্ছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ।

আরও পড়ুন: ভেনিসে বাঁধনের ওপর হামলায় শোবিজ অঙ্গনে তীব্র নিন্দা

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ এপ্রিল দ্বিতীয় সন্তান আসার সুখবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। এরপর দুয়ার দ্বিতীয় জন্মদিনে পরিবারের বিশেষ মুহূর্তের এসব ছবি প্রকাশ্যে আনেন তারা। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসেছেন তারকা দম্পতি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়