স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৪:২৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি ৩০ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তিনি আর আপিল করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

তিনি বলেন, সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল করেননি। তাই শেখ হাসিনা আর আপিল করার সুযোগ পাবেন না।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে থাকা গুমের মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে। যেসব ঘটনা ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুমের আওতায় পড়ে না, সেগুলো বিচারিক আদালতে স্থানান্তর করা হবে।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের যেসব সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়েও পর্যালোচনা চলছে বলে জানান আমিনুল ইসলাম।

আরও পড়ুন: প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে ও আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু গুম হিসেবে গণ্য হবে।

চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাছাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সঙ্গে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়