আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের হাতে দেশে ফেরার বিমানের টিকিট থাকলেও শেষ পর্যন্ত আর বিমানে ওঠা হয়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

নিহতদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে স্থানীয় কমিউনিটি ও প্রশাসন কাজ করছে।

বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানিতে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।

আরও পড়ুন: সাত মাসে নিখোঁজ ২ হাজারের বেশি শিশু, উদ্বেগ মহিলা পরিষদের

নিহতদের পরিচয় নিশ্চিত করা, মরদেহ দেশে ফেরত পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়