বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২২, ৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৬:২৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা

মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা

জোহেইরি মোলা দোমিঙ্গেস। ছবি: সংগৃহীত

মিস ওয়ার্ল্ড ২০২৬ এর মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস।

রবিবার (৬ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি।

জোহেইরি মোলা ২০২৫ সালে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক খেতাব জয় করেন। সেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

ফ্যাশন ও মডেলিং জগতে কাজের পাশাপাশি জোহেইরি একজন শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী হিসেবেও পরিচিত।

শনিবারের অনুষ্ঠানে গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ীর মাথায় নীল মুকুট পরিয়ে দেন।

মিস ওয়ার্ল্ডের দায়িত্ব হিসেবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন জোহেইরি। পাশাপাশি বিশ্বজুড়ে বিউটি উইথ আ পারপাস প্রচারাভিযানের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আরও পড়ুন: সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

এদিকে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়