বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৭, ৩১ আগস্ট ২০২৬
আপডেট: ১০:০২, ৩১ আগস্ট ২০২৬

চোট কাটিয়ে শুটিংয়ে ফিরছেন রাশমিকা

চোট কাটিয়ে শুটিংয়ে ফিরছেন রাশমিকা

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

উত্থান-পতনের এই রঙিন জগতে শারীরিক চোট নতুন কোনো বিষয় নয়। তবে কাজ থেকে জোরপূর্বক বিরতিতে থাকতে হয় অনেক তারকাকেই। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও ঘটেছে তেমনই।

আসন্ন সিনেমা মাইসার রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে কিছুদিন আগে হিপে চোট পান রাশমিকা। চিকিৎসকের পরামর্শে এরপর অভিনয় থেকে বিরতিতে থাকতে হয় তাকে। অবশেষে চোট কাটিয়ে কাজে ফেরার সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। তবে দীর্ঘ বিরতির পর কাজে ফেরার আনন্দের পাশাপাশি গৃহবন্দি দিনগুলোর জন্য কিছুটা মনখারাপও রয়েছে তার।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরতিতে কাটানো সময়ের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাশমিকা। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেওয়া, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করা, ধাঁধা মেলানো এবং বাগানে সময় কাটানোর মুহূর্ত দেখা গেছে।

এসব মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে রাশমিকা লিখেছেন, আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি। কিন্তু সত্যি বলতে, এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।

ইনজুরিতে পড়ার আগে একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা। তার হাতে থাকা আলোচিত সিনেমাগুলোর একটি মাইসা। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলারে তাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে। চরিত্রটি তার আগের কাজগুলোর তুলনায় বেশ ভিন্ন।

আরও পড়ুন: শুটিং শেষে ফেরার পথে অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিশা

এ ছাড়া বিজয়ের বিপরীতে রণবালী সিনেমাতেও অভিনয় করছেন রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতের ইতিহাসের কিছু অজানা অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটি আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়