বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২৮ আগস্ট ২০২৬

শয্যাশায়ী প্রীতি জিনতা, প্রতিবেশীর ভালোবাসায় ফুটল হাসি

শয্যাশায়ী প্রীতি জিনতা, প্রতিবেশীর ভালোবাসায় ফুটল হাসি

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সুদূর প্যারিসে গিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতায় যখন মন ও শরীর দুটোই ভালো যাচ্ছিল না, ঠিক তখনই এক প্রতিবেশীর অপ্রত্যাশিত ভালোবাসায় সিক্ত হলেন অভিনেত্রী। প্রীতির অসুস্থতার খবর পেয়ে মন ভালো করতে সারপ্রাইজ পাঠান এক প্রতিবেশী। তার পাঠানো পছন্দের খাবার মুহূর্তেই প্রীতির মুখে হাসি ফুটিয়েছে।

মূলত এক বন্ধুর মাধ্যমে প্রীতির অসুস্থতার খবর জানতে পারেন প্যারিসে বসবাসকারী ওই মিষ্টি ও দয়ালু পরিবারটি। এরপর দেরি না করে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় শহরের একটি বিশেষ রেস্টুরেন্ট থেকে তার পছন্দের খাবার কড়ি-চাওয়াল পাঠিয়ে দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, খাবারের বক্স খুলে পছন্দের কড়ি-চাওয়াল দেখে আনন্দিত হয়ে ওঠেন প্রীতি। এই ছোট্ট অথচ আন্তরিক উদ্যোগের জন্য ওই পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রীতি জানান, পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা একটি বিশ্বজোড়া সুনাম রয়েছে, এই ঘটনা যেন তারই অনন্য দৃষ্টান্ত। একই সঙ্গে প্যারিসে গেলে সবাইকে ওই নির্দিষ্ট রেস্টুরেন্টের খাবার একবার পরখ করে দেখারও পরামর্শ দেন তিনি। প্রতিবেশী পরিবারের এই উষ্ণ ভালোবাসা ও পরোপকারী মনোভাব তিনি চিরকাল মনে রাখবেন বলেও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর সম্প্রতি বাটওয়ারা ১৯৪৭ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওলের বিপরীতে অভিনীত সিনেমাটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন প্রভা

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো এবং প্রথম দিনের কঠিন শুটিং নিয়ে প্রীতি কিছুটা উদ্বিগ্ন থাকলেও সহ-অভিনেতা সানি দেওলের আন্তরিক সহযোগিতায় বিষয়টি সহজ হয়ে যায়। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভইয়াজি সুপারহিট সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়