আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৪২, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২০:৪৭, ৩০ আগস্ট ২০২৬

নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

ছবি: সংগৃহীত

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫২ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) স্থানীয় সময় রবিবার দুপুর ১টায় এ তথ্য জানিয়েছে।

রবিবার (৩০ আগস্ট)   বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নেপাল পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এখনো ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন। তবে দুপুরে নিখোঁজের সংখ্যা বেড়ে ২ হাজার ৫০২ জন হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া দুর্যোগকবলিত এলাকা থেকে ৮ হাজার ১৮৬ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রমে প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, ২৬১ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩২০ পর্যটকের কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে ভূমিধসে ১৬ জন নিহত হয়েছেন। এর আগে সেখানে সাতজন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণে তিব্বতের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতে এখনো ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৫ জন ব্রিটিশ নাগরিক।

আরও পড়ুন: মক্কা চুক্তির বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান

এদিকে নেপালি কর্তৃপক্ষ ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ থাকার কথা জানিয়েছে। তবে তিব্বতমুখী সীমান্ত পারাপারের পথে থাকা এসব নিখোঁজ ব্রিটিশ নাগরিকের মধ্যে কতজন চীনের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়