জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
ছবি: সংগৃহীত
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে। আর ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ সেপ্টেম্বরের মধ্যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী সব শিক্ষার্থীর ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে।
এর আগে গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর।
আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা
নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ফরম পূরণের সময়সীমা বাড়িয়ে ২৩ সেপ্টেম্বর এবং ফি জমার শেষ সময় ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








