স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫০, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২০:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রবিবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা হামের উপসর্গ দেখা দিয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৯ জনের।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

প্রতিবেদন বলা হয়, এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়